চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালের আগে ‘ফাইনাল’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:২২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: টি-টুয়েন্টিতে বাংলাদেশের কঠিন এক প্রতিপক্ষ আফগানিস্তান। মুখোমুখি দেখায় যাদের কাছে টানা চার ম্যাচ হেরেছে সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে প্রথম দেখাতেও হার সঙ্গী হয়েছে। ব্যর্থতার ধারা থেকে টাইগাররা ফেরার সুযোগ পাচ্ছে ফাইনালের আগেই। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

বুধবার জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ। তাতে প্রথম দুটি ম্যাচ জেতা আফগানিস্তানেরও ফাইনাল নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে টানা তিন ম্যাচ হারায়। ২৪ সেপ্টেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামার আগে দুই দলের জন্যই চট্টগ্রামের ম্যাচটি তাই ফাইনালের মহড়া।

শুক্রবার আফগানিস্তান ম্যাচের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। আগেরদিন বিশ্রামে কাটানো স্বাগতিকরা সকালে হাজির হয় জহুর আহমেদে। অনুশীলন শেষে টাইগার পেসার শফিউল ইসলাম জানালেন আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই ফাইনালে নামতে চায় টিম বাংলাদেশ।

‘প্রস্তুতিটা ভালো করা সম্ভব। কালকের ম্যাচটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেললে এ থেকে সবার আত্মবিশ্বাস বাড়বে। জয়ের অভ্যাসটা আমাদের ফাইনাল খেলার জন্য সহায়তা করবে।’

অনুশীলনে ছিলেন দলের সকল ক্রিকেটার। অভিষেকে আলো ছড়ানো লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব চোট নিয়েও নেটে বল করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে মাসাকাদজার ব্যাট ছুঁয়ে আসা বল ফলো থ্রুতে থামাতে গেলে থেঁতলে যায় বিপ্লবের বাঁ-হাতের তালুর অংশ। সেখানে তিনটি সেলাই পড়ায় আফগান ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফাইনালের প্রস্তুতি হিসেবেই মূলত নেটে ফ্রি বোলিং করেছেন এ লেগি।

ম্যাচের আগেরদিন বাংলাদেশ অনুশীলন করলেও আফগানিস্তানের সে সুযোগ নেই। আজই সন্ধ্যায় আনুষ্ঠানিকতার আরেক ম্যাচে যে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আফ্রিকান দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানরশিদলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT