টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারালেও মধ্যবর্তী জায়গায় এসে দারুণ জবাব দিচ্ছে প্রোটিয়ারা। প্রথমবার বিশ্বকাপ ফাইনাল খেলা সাউথ আফ্রিকার সংগ্রহ ১১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান।
ওপেনার কুইন্টন ডি কক ৩৫ ও ক্ল্যাসেন ২২ রানে অপরাজিত আছেন।
বার্বাডোজে শিরোপামঞ্চে আগে ব্যাটে নেমে প্রোটিয়া বোলারদের তোপে চাপে পড়েছিল ভারত। অক্ষর প্যাটেলের ঝড়ো ইনিংসের পর বিরাট কোহলির ফিফটিতে লড়াকু সংগ্রহ গড়েছে ভারত।
লক্ষ্যতাড়ায় নেমে জাসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের তোপে শুরুতেই দুই ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল প্রোটিয়াবাহিনী। চাপ সামলে নিয়েছেন ডি কক।







