চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল শেষে বিবাদে জড়িয়ে শাস্তি পেলেন ৫ ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল শেষে মাঠেই বিবাদে জড়ান ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা। উত্তপ্ত বাক্য বিনিময়ে শুরু, ধাক্কাধাক্কিতে শেষ। তরুণদের এই ঘটনা ভালো চোখে দেখেননি ম্যাচ রেফারি। বাংলাদেশ ও ভারতের ৫ ক্রিকেটারকে বড় ধরণের শাস্তির আওতায় এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাবরয় বাংলাদেশের তৌহিদ হৃদয়, শামীম হোসেন ও রাকিবুল হাসান এবং ভারতের আকাশ সিং ও রবি বিষ্ণুকে বিভিন্ন মাত্রার সাসপেনশন পয়েন্ট দিয়েছেন। যে কারণে আগামী বেশ কিছু ম্যাচ তারা খেলতে পারবেন না।

জুনিয়র টাইগারদের মিডলঅর্ডার ব্যাটসম্যান হৃদয় ১০ সাসপেনশন পয়েন্ট পেয়েছেন। যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান। অলরাউন্ডার শামীম পেয়েছেন ৮ সাসপেনশন পয়েন্ট এটিও ছয় ডিমেরিট পয়েন্টের সমান।  বাঁহাতি স্পিনার রাকিবুল পেয়েছেন চারটি সাসপেনশন পয়েন্ট যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান।

ভারতীয় পেসার আকাশ পেয়েছেন ৮ সাসপেনশন পয়েন্ট যা ছয়টি ডিমেরিট পয়েন্টের সমান। লেগস্পিনার বিষ্ণুই পেয়েছেন ৫ সাসপেনশন পয়েন্ট যা পাঁচটি ডিমেরিট পয়েন্টের সমান।

এক সাসপেনশন পয়েন্ট পেলেই কোনো খেলোয়াড়ের ওপর একটি ওয়ানডে বা টি-টুয়েন্টি বা অনূর্ধ্ব-১৯ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ খেলায় নিষেধাজ্ঞা থাকে।

বাংলাদেশ ও ভারতের পাঁচ ক্রিকেটারই দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। তাদের এই শাস্তি সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে কার্যকর হবে। নামের পাশে এই ডিমেরিট পয়েন্টগুলোর মেয়াদ পরবর্তী দুই বছর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপআচরণবিধি লংঘনবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দীর্ঘ ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে আরও ১ শিশুর মৃত্যু

জুন ৩, ২০২৬

খলিলুর রহমানকে ডিস্যাবের অভিনন্দন

জুন ৩, ২০২৬

বাংলাদেশের ‘হ্যাটট্রিক ফাইনাল’ নাকি নেপালের ‘শোধ’

জুন ৩, ২০২৬

ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT