চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইজারের টিকা শিশু দেহে প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

২ থেকে ৫ বছরের শিশুদের মধ্যে ফাইজার টিকার ট্রায়াল চালিয়ে দেখা গেছে এই টিকা প্রত্যাশিত প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম নয়। গত শুক্রবার এই তথ্য জানায় মার্কিন ভ্যাক্সিন প্রস্তুতকারী সংস্থা ফাইজার।

সংস্থাটি ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের উপর ভ্যাক্সিনের কার্যকারিতা যাচাইয়ে তৃতীয় ডোজ ট্রায়াল দেয়ার সিদ্ধান্ত নেয়।

তাদের গবেষণা তথ্য মতে, শিশুদের জন্য নির্ধারিত পরিমাণ ভ্যাক্সিনের দুটি ডোজ ২ থেকে ৫ বছর বয়সী শিশুদের শরীরে প্রত্যাশিত ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে না। যার কারণে তারা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ২ মাস পর ৩মাইক্রোগ্রাম পরিমাণ ভ্যাক্সিনের তৃতীয় ডোজ দেয়া শুরু করবে, যা এই শিশুদের শরীর প্রয়োজনীয় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হবে বলে আশা করা হয়।

ফাইজারের পূর্বের গবেষণার ভিত্তিতে, শিশুদের জন্য ডোজের পরিমাণ নির্ধারণ করে ট্রায়াল শুরু করা হয়। যা ছিলো ১২ বছরের উর্ধ্ব শিশুদের জন্য ৩০ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ১০ মাইক্রোগ্রাম এবং এর চেয়ে বয়সে ছোটদের জন্য ৩ মাইক্রোগ্রাম। কিন্তু নতুন অন্তর্বর্তী তথ্য মতে, ভ্যাক্সিনের এই নির্দিষ্ট পরিমাণ ২ থেকে ৫ বছরের শিশুদের শরীরে যথেষ্ট কার্যকর নয়।

ফাইজার আরও জানায়: ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে টিকার তৃতীয় ডোজ প্রয়োগ সংস্থাটির ঝুঁকি নিরসনে তাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে। যদি এই তৃতীয় ডোজ সফল হয় তবে ২০২২ সালের প্রথমার্ধে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকলের জন্য টিকার জরুরি ব্যবহার অনুমোদনে সমর্থনের জন্য ফাইজার তাদের সকল তথ্যাবলী জনসম্মুখে আনবে।

এছাড়া ফাইজার বেশি বয়সী শিশুদের উপরও টিকার তৃতীয় ডোজ ট্রায়াল দিবে, যার মধ্যে ৫ থেকে ১০ বছর এবং ১২ থেকে ১৫ বছর বয়সীরা এই টিকা পাবে।

Reneta

ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি এন্ড ইনফেকসাস ডিজিজ এর পরিচালক ড. অ্যান্টনি ফাউসি বলেন, তাদের গবেষনায় উঠে আসা এই পরিবর্তনগুলো টিকা প্রয়োগে সমর্থনকে আরও পিছিয়ে দিতে পারে। শিশুদের মধ্যে টিকা প্রয়োগ যা ২০২২ এর প্রথম তিনমাসে সম্পন্ন হবে ভাবলেও তা এখন আরও তিন মাস পিছিয়ে যাবে। তবে সঠিক মাত্রায় টিকা প্রয়োগের জন্য ফাইজারের গবেষণার জন্য এই সময় নেওয়াকে সঠিক বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফাইজারফাউসিভ্যাকসিনশিশুদের টিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT