চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলহীন আরেক রাউন্ডে উজ্জ্বল সৌম্য-তুষার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচেই ছিল বৃষ্টির বাগড়া। অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল প্রতিটি লড়াই। বৈরি আবহাওয়া বাধা হয়ে দাঁড়িয়েছিল তৃতীয় রাউন্ডেও। চার দিনের মধ্যে প্রথম দুদিন মাঠে গড়ায়নি দুটি ম্যাচ।

বাকি দুই ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তায় জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে সব ম্যাচেই ড্রয়ে সমাপ্তি ঘটেছে। ফলহীন রাউন্ডে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সৌম্য সরকার ও তুষার ইমরান।

খুলনা-রংপুর
টায়ার ১-এর এই ম্যাচে রান হয়েছে প্রতি ইনিংসেই। দুই ইনিংসে ব্যাট করে দুবারই তিনশোর বেশি সংগ্রহ গড়েছে খুলনা। জবাবে পিছিয়ে থাকেনি রংপুরও। প্রথম ইনিংসে ৩১৫ রানের পর ৩২৪ রানের লক্ষ্যে নেমে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল সাজিদুল ইসলামের দল।

পাঁচদিনের ম্যাচ হলে হয়তো ফলই আসত! তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচকে বলতে হবে সৌম্য সরকার ও তুষার ইমরানের ম্যাচ। সৌম্য দুই ইনিংসে ৭৬ ও ৭১ রানের দুটি ঝলমলে অর্ধশতকের মাঝে বল হাতে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার রাস্তাটা আবারও প্রশস্ত করছেন বাঁহাতি এ ওপেনার।

সেখানে প্রথম শ্রেণিতে নিজের ৩১তম সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন তুষার ইমরান। প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বোচ্চ সেঞ্চুরিও তার। যদিও এই ম্যাচে তাকে ছাপিয়ে ম্যাচসেরা অলরাউন্ড পারফর্ম করা সৌম্য।

ঢাকা মেট্টো-চট্টগ্রাম
বগুড়ায় জমে উঠেছিল টায়ার ২-এর ম্যাচটি। ঢাকা মেট্টোর দেয়া ৩০৬ রানের লক্ষ্যে ভালোমতোই ছুটছিল চট্টগ্রাম। শেষদিনে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ফেলে মুমিনুল হকের দল।

Reneta

অমীমাংসিত এ ম্যাচে ৫ উইকেট নিয়ে আলো কেড়েছেন তাসকিন আহমেদ। আর নিজের ১৩তম সেঞ্চুরি পেয়েছেন তাসামুল হক।

সিলেট-ঢাকা বিভাগ
বৃষ্টি ভাসিয়ে দিয়েছিল প্রথম দুদিনের খেলা। বাকি দুদিনে সুযোগ পেয়ে ব্যাটিং অনুশীলনটা সেরেছেন সিলেটের ব্যাটসম্যানরা। রাজিন সালেহ মাত্র চার রানের জন্য শতক হাতছাড়া করেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানের ব্যাটে এসেছে ৮৮ রান। ৩৫৫ রানে দলটির ইনিংস ঘোষণার পর ঢাকা দিন শেষ করেছে ৫৫ রানে। ম্যাচ যথারীতি ড্র।

বরিশাল-রাজশাহী
এ ম্যাচও শিকার প্রকৃতির খেয়ালের! ঘরের মাঠে কেবল স্বাগতিক বরিশালই দুই ইনিংসে ব্যাট করতে পেরেছে। তাতে প্রথম শ্রেণিতে নিজের ১৫তম সেঞ্চুরি পেয়েগেছেন শাহরিয়ার নাফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্রিকেট লিগ-২০১৮তুষারলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT