চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে জয়ের দ্বিতীয় ছবি ‘অর্পিতা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘অর্পিতা’। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবির পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

২০১৫ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রার্থনা’ নামের একটি ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। আর এবার একই প্রযোজনা প্রতিষ্ঠানের হয়ে নিজের দ্বিতীয় ছবি ‘অর্পিতা’ নিয়ে প্রেক্ষাগৃহে তিনি।

রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্স ও টাঙ্গাইলের কেয়া সিনেমা হলে মুক্তি পেয়েছে তারকাবহুল ছবি ‘অর্পিতা’। খবরটি নিশ্চিত করেছে পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।

এর আগে গত ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অর্পিতা’র ট্রেলার। নাটকে নিয়মিত অভিনয় করলেও ‘অর্পিতা’র মধ্য দিয়ে প্রথমবার সিনেপর্দায় মূল ভূমিকায় অভিনয় করলেন গোলাম ফরিদা ছন্দা। তাই ছবিটি নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।

বর্তমানে আসন্ন একাদশতম নির্বাচনের প্রচারণায় ব্যস্ত থাকায় নিজের প্রথম ছবির প্রচারণার খুব একটা সময় পাননি ছন্দা। তবে ব্যস্ততার মধ্যেও দর্শক ভক্তদের ‘অর্পিতা’ দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

সিনেমার গল্প এগিয়ে যায় মূলত অর্পিতা ও পূজা নামের দুটি চরিত্রকে কেন্দ্র করে। ঢাকার একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের গল্পকে কেন্দ্র করে এ ছবির কাহিনী সাজানো হয়েছে। ছবিতে ‘অর্পিতা’র ভূমিকায় অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা এবং পূজা চরিত্রে অভিনয় করছেন অর্ষা।

Reneta

ছবিটিতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিমসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি ‘অর্পিতা’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও শাহরিয়ার নাজিম জয়ের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্পিতাইমপ্রেসজয়লিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT