ডিসেম্বরে প্রিয়াঙ্কার বিয়ে। দশ বছরের ছোট মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করছেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আয়োজন। দাওয়াত দেয়ার পর্বও প্রায় শেষের পথে। এর মধ্যে জানা গেল, বিয়েতে সাবেক কোনো প্রেমিককে দাওয়াত দিচ্ছেন না প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডে প্রিয়াঙ্কার সঙ্গে জড়িয়েছে অনেক তারকার নাম। শহীদ কাপুর, অক্ষয় কুমার, হারমান বাওয়াজার সঙ্গে প্রেম ছিল তার। শাহরুখের সঙ্গেও রটেছিল প্রেমের খবর। তাদের কাউকেই দাওয়াত দেয়া হবে না প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে। বিয়ের আসরে যেন প্রিয়াঙ্কাকে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্যই নাকি বাদ দেয়া হবে এ তারকাদের। বিয়েতে আমন্ত্রিতদের তালিকা থেকে তাই বলিউডের বড় অনেক তারকা বাদ যেতে পারে বলে জানায় টিম প্রিয়াঙ্কা।
শোনা যাচ্ছে প্রিয়াঙ্কার বিয়েতে মাত্র ১১০ জনকে আমন্ত্রণ করা হয়েছে। এরমধ্যে আছেন বলিউড ও হলিউড তারকারা। তিনদিন ব্যাপী জমকালো অনুষ্ঠান হবে। ভারতীয় সাজ-পোশাক এবং রীতিতে বিয়ের আয়োজন করা হবে। বিয়েতে প্রিয়াঙ্কা বেছে নিচ্ছেন ডিজাইনার মনিষ মালহোত্রার পোশাক। ইয়াহু








