চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ার লিগও বন্ধ, শ্রীলঙ্কা ছাড়ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

সিরি আ, লা লিগা আগেই বন্ধ হয়েছে। শুক্রবার থামতে হয়েছে লিগ ওয়ানকে। একইদিনে করোনা ভাইরাস থামিয়ে দিলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগও। আগামী ৩ এপ্রিল পর্যন্ত সমস্ত রকম পেশাদার ফুটবল বন্ধ করে দেয়া হয়েছে ইংল্যান্ডে।

এ নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিকেই থামিয়ে দিলো করোনা ভাইরাস। বাকি রইলো কেবল জার্মান বুন্দেসলিগা। যেকোনো সময় বন্ধের ঘোষণা আসতে পারে সেটিরও।

‘এমন নজিরবিহীন পরিস্থিতিতে আমরা ক্লাব, সরকার, এফএ, ইএফএলের সঙ্গে যতটা সম্ভব কাজ করে যাচ্ছি। খেলোয়াড়, কর্মী, সমর্থকদের স্বাস্থ্যের বিষয়টি আমাদের মূল প্রাধান্য।’ এমন বলেছেন প্রিমিয়ার লিগ প্রধান রিচার্ড মাস্টার্স।

অন্য লিগগুলো যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে ম্যাচ চালু রাখায় সমালোচনার মুখে পড়তে হয়েছিক প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে। প্রথমে দর্শকবিহীনভাবে খেলা চালানোর সিদ্ধান্ত নিলেও একে একে আর্সেনাল, লেস্টার সিটি, চেলসির খেলোয়াড়দের দেহে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার পর লিগ স্থগিতের সিদ্ধান্ত নিলো দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

অন্যদিকে, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ঘোষণা এসেছে সফর স্থগিতের। শুক্রবার স্থানীয় সময় ৩.৪০ মিনিটে খেলা বন্ধ রেখে মাঠ ছাড়েন দুই দলের ক্রিকেটাররা।

Reneta

শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলার কথা ছিল জো রুটদের। সিরিজ আপাতত স্থগিত রেখে দেশে ফিরতে হচ্ছে ইংল্যান্ড দলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ক্রিকেট দলকরোনা ভাইরাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ১৬তম অবস্থানে ঢাকা

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, দেশে ফেরার সুযোগ

জুন ১৮, ২০২৬

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT