চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় প‌রিবহন শূন্য ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৫৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

নতুন সড়ক আইন সংস্কারের দাবিতে অঘোষিত গণপরিবহন বন্ধ ও অনির্দিষ্ট কালের জন্য পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণায় প্রায় পরিবহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক।

এ মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দ‌ক্ষিণবঙ্গ ছাড়াও জামালপুর-ময়মন‌সিংহসহ বি‌ভিন্ন রু‌টে যান চলাচল করে থাকে। এদিকে গণপরিবহণ বন্ধ থাকায় চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে যাত্রীরা। চাপ পড়েছে রেল যোগাযোগে। ত‌বে রেল যোগা‌যোগ স্বাভা‌বিক র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়েছে বঙ্গবন্ধু সেতুপুর্ব রেল‌স্টেশন মাষ্টার আব্দুল মান্নান খান।

১ নভেম্বর থেকে নতুন সড়ক আইন কার্যকর হওয়ার কথা থাকলেও দুই সপ্তাহ ধরে আইন পালনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিল নতুন আইনের কার্যকারিতা। সোমবার থেকে আইন কার্যকর হতে পারে, এমন শঙ্কায় অঘোষিত কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

গত সোমবার থে‌কে টাঙ্গাই‌লে প‌রিবহন ধর্মঘট শুরু ক‌রে প‌রিবহন শ্র‌মিকরা। বুধবার টাঙ্গাই‌লে প‌রিবহন চলাচল প্রায় বন্ধ রাখে তারা। এ‌তে দুরপাল্লার উ‌দ্যে‌শে কোনো প‌রিবহন টাঙ্গাইল থে‌কে ছে‌ড়ে যায়‌নি।  উত্তর ও দ‌ক্ষিণবঙ্গ থে‌কে সকাল থে‌কে এ পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ২০ ভাগ প‌রিবহনও সেতু পারাপার করেনি ব‌লে জা‌নি‌য়ে‌ছে সেতু কর্তৃপক্ষ।

অপরদিকে, আজ বিভিন্ন উপজেলা ও মহাসড়কে বিভিন্নস্থানে খণ্ডখণ্ড বিক্ষোভ মিছিল ও জেলার ভুঞাপু‌রে নিরাপদ সড়ক চাই আ‌ন্দোলনের সভাপ‌তি ই‌লিয়াস কাঞ্চ‌নের কুশপুত্তলিকা দাহ করে সড়কে সবধরণের যান চলাচল বন্ধ করে দেয় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনপরিবহণ ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT