জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে পৌর এলাকায় হবিগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।






