চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় অক্ষম বাম হাতেও হাতকড়া

রেজাউল করিমরেজাউল করিম
১০:৪৭ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

তথ্য প্রযুক্তি আইনে আটক সাংবাদিক প্রবীর সিকদারের প্রায় অক্ষম বাম হাতেও হাতকড়া লাগিয়ে আদালতে আনা হয়। এভাবে একজন পঙ্গু মানুষকে হাতকড়া পরানোকে ‘অনভিপ্রেত’ বলেছেন মানবাধিকারকর্মীরা।

মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা খুবই অনভিপ্রেত। রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে আমরা কখনোই এরকম ব্যবহার আশা করি না।

আদালতে নেওয়ার পথে দেখা যায়, পুলিশ প্রবীর সিকদারের যে হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে যাচ্ছে সেই বাঁ হাতেই ক্র্যাচ ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি।

বাঁ পা না থাকায় এবং বাঁ হাতে হাতকড়া লাগানোয় ঠিকমতো হাঁটতেও পারছিলেন না প্রবীর সিকদার।

ছেলে সুপ্রিয় শিকদার জানান, ২০০১ সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকাকালে সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হন তার বাবা। সেসময় একটি পা (বাঁ পা) হারান তিনি। তার হাতটিও সম্পূর্ণ সুস্থ নয়।

তার স্ত্রী অনিকা সিকদার বলেন, উনি শারীরিক ভাবে ম অসুস্থ। একটি পা না থাকায় উনি এমনিতেই দশ মিনেটের বেশি দাঁড়াতে পারেন না।

Reneta

প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রীসহ তিনজনের নাম উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন এডভোকেট স্বপন পাল। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবীর সিকদার
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী-শিশুর উন্নয়নে ৫ হাজার ১৯৬ কোটি টাকা

জুন ১১, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT