দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, নির্বাচনী হলফনামায় দেয়া প্রার্থীদের তথ্য নিয়ে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় বিষয়টি জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
ইকবাল মাহমুদ জানান, নির্বাচনে কালো টাকার ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে দুদকের গোয়েন্দা ইউনিট। প্রার্থীদের সম্পদের হিসাব সঠিক দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন প্রার্থী হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় দুদককে শক্তিশালী ও নির্বাচনকালীন দুর্নীতি প্রতিরোধে দুদকের করণীয় নিয়ে বেশকিছু মতামত তুলে ধরেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা।








