চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচীন বাংলার ইতিহাসের চিত্র মিলবে স্বাধীনতা জাদুঘরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
স্বাধীনতা জাদুঘর

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মাটির নিচে নির্মিত হয়েছে স্বাধীনতা জাদুঘর। আর জাদুঘরের ওপরেই রয়েছে স্বাধীনতা স্তম্ভ যা থেকে প্রক্ষেপিত আলো ৫ কিলোমিটার দূর পর্যন্ত যায়।

স্বাধীনতা জাদুঘর স্থাপন করা হয়েছে সেই স্থানে যেখানে, বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন, মুক্তিযুদ্ধে যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, সেই সোহরাওয়ার্দী উদ্যানে।

প্রায় ১’শ ৭৫ কোটি টাকা ব্যয়ে এ জাদুঘর সকলের জন্য উন্মুক্ত করা হয় ২০১৫ সালের স্বাধীনতা দিবসে।

জাদুঘরের প্রবেশ পথ দিয়ে ঢুকলে লম্বা হাঁটা পথ নিয়ে যাবে নিচের দিকে। যেখানে রয়েছে, প্রাচীন বাংলার ইতিহাসের ছবি। রয়েছে, ৫২’র ভাষা আন্দোলনের চিত্র। এরপর ৬৬’র ৬ দফা ৬৯ এর গণঅভ্যুত্থান চিত্র মনে করিয়ে দেয় বাঙালির পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কথা।

রয়েছে ৭০ এর নির্বাচন এবং নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের বিজয়ের ইতিহাস। এখানেই রয়েছে ৭১’র উত্তাল মার্চের বিভিন্ন ছবি। রয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক ছবি।

এরপরই ব্ল্যাক জোন, যেখানে ২৫শে মার্চ কালো রাতের পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের ইতিহাস।

Reneta

ব্ল্যাক জোন পেরিয়ে, আলো এসেছে এ কক্ষে যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি রয়েছে। রয়েছে রাজাকার আলবদরদের তৎপরতারও ছবি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পনের বড় দুটি ছবি রয়েছে এখানেই। যে টেবিলে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তান সেই টেবিলের অনুকৃতি বা রেপ্লিকা রয়েছে তার সামনেই।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজস্বাধীনতা জাদুঘর
শেয়ারTweetPin1

সর্বশেষ

তরুণ উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমি: ফাইনালের খোঁজে ‘ইউরোপীয় আভিজাত্যের’ লড়াই

জুলাই ১৪, ২০২৬

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT