ভারত সফরে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভারত এ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ২২৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। জবাবে দিন শেষে ভারত এ দল সংগ্রহ করেছে ১ উইকেট হারিয়ে ৯১ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা টাইগারদের পক্ষে অর্ধশত পার করেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। শুরুতেই দলীয় ২২ রানে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তার বিদায়ে তামিম ইকবালের সঙ্গী হন সৌম্য সরকার।
এরপর একে একে তামিম-মুমিনুল হক ফিরে গেলে, অন্যপ্রান্ত আঁকড়ে খেলতে থাকেন সৌম্য সরকার। ৫২ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে বড় রান বলতে সর্বোচ্চ ৫৮ আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৬৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।








