চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রশ্নফাঁসের অভিযোগ গুজব, ষড়যন্ত্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে গুজব মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবারই নিশ্ছিদ্র নিরাপত্তায় অনুষ্ঠিত হয়। এবারও তাই হয়েছে। কাজেই প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছে, তা সত্যি নয়। এর পেছনে ষড়যন্ত্র রয়েছে।

আইন করে দেশের সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ করা হবে বলেও জানান মন্ত্রী।

রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, এবারের পরীক্ষায় যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি নিজেই গিয়েছি। ফাঁসের কোনো সুযোগই নেই সেখানে।

মেডিকেলের প্রশ্নফাঁসের ব্যাপারে ওঠা অভিযোগকে গুজব অভিহিত করে নাসিম বলেন, মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগ অসত্য। কোনো প্রশ্ন ফাঁস হয়নি। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ গুজবের পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি নিজে অনুসন্ধান করেছি এ ব্যাপারে। হাইকোর্টে যে অভিযোগ করা হয়েছিল, সেটিও খারিজ হয়ে গেছে।

Reneta

প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ভালোভাবে তদন্ত করে কোনো প্রশ্নফাঁস হয়নি দাবি করে নাসিম বলেন, সাংবাদিকদের এতো নজরদারি। তারপরও তারা বলতে পারলো না। অথচ পরীক্ষার দিন হঠাৎ করেই প্রশ্ন ফাঁসের অভিযোগ করা হচ্ছে। এ গুজবের পেছনে ষড়যন্ত্র রয়েছে।

এসময় সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবর পড়ে শুনিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সবাই শোনা কথায় অভিযোগ করছেন। চিলে কান নেওয়ার মতো অবস্থা। কোনো প্রমাণ নেই প্রশ্ন ফাঁসের। সবাই হাওয়ার উপরে কথা বলছেন।

শিক্ষার্থীদের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোমলমতি শিক্ষার্থীরা যেখানে বসতে চায়, কথা বলতে চায়- দিতে বলেছি। এরপর আর কোনো ঝামেলা হয়নি তাদের সঙ্গে।

প্রশ্ন ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রোববার দুপুর পৌঁনে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী এসময় গণভবনে ছিলেন।

গত ১৮ সেপ্টেম্বর সারা দেশে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনে নেমেছে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রশ্নপত্র ফাঁসমেডিকেল ভর্তি পরীক্ষামেডিকেলে ভর্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT