চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসে কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি ১১ লাখ ৩৪ হাজার ২১১ জন বাংলাদেশি কর্মরত রয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত চাকরির উদ্দেশ্যে এসব শ্রমিক বিএমইটির ছাড়পত্র নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক ৩২ লাখ ২১ হাজার ৯৭৫ জন কর্মী গমণ করেছে।

সরকারি দলের সদস্য নুরজাহান বেগম মুক্তার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের দেশে ফেরার সময় বিমান বন্দরে যাতে হয়রানির শিকার হতে না হয়, এজন্য ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দরে তাদের জন্য আলাদা বুথ রয়েছে। তাদের হয়রানি কমিয়ে আনতে সরকার আরো যত ধরনের পদক্ষেপ নিতে হয় সরকার নিবে।

সরকারি দলের অপর সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে বিদেশগামী পুরুষ কর্মীদের বহির্গমন ছাড়পত্র প্রদানের আগে বিএমইটির অধীনস্থ ৬৫টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের যে কোনটি থেকে ৩ দিনের প্রি-ডিপার্চার ট্রেনিং গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, গৃহকর্ম পেশায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে গমনকারী নারীদের জন্য ৩০ দিনের হাউসকিপিং আবাসিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া হংকং গমনেচ্ছু নারীদের হাউসকিপিং এন্ড ক্যান্টনিজ ল্যাংগুয়েজ কোর্সে ২ মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT