চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের দোরগোড়ায় দূতাবাসের কনস্যুলার সেবা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
২:০৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
প্রবাস সংবাদ
A A

কনস্যুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সৌদির দাম্মামে কয়েক হাজার বাংলাদেশি অভিবাসীকে দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান করছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সৌদি আরবের রাজধানী থেকে ৫‘শ কিলোমিটার অদূরে পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দূতাবাসের কনস্যুলার এ সেবা প্রদান করা হয়।

পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তীব্র শীত উপেক্ষা করেও কয়েকশত বাংলাদেশী অভিবাসী কনস্যুলার এ সেবা গ্রহণ করতে ছুটে আসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন এবং রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম-বার এর নির্দেশনা মোতাবেক প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া যে সকল প্রবাসীরা নানা সমস্যার কারণে দেশে ফিরে যেতে চাচ্ছেন তাদের ট্র্যাভেল পারমিট প্রদান করা হয়। দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন ও এক্সিট ভিসায় মেয়াদ উত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Reneta

দূতাবাসের মিনিস্টার ও কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদ, কাউন্সিলর মোঃ হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো: আসাদুজ্জামান, পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর কাজী নুরুল ইসলাম, প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন।

অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কনস্যুলার সেবাদূতাবাসপ্রবাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জুলাই হত্যাযজ্ঞের মামলায় ৩ নতুন প্রসিকিউটর নিয়োগ

মে ১২, ২০২৬

সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতর থেকেই ছাড়তে হবে বাস: ডিএসসিসি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

মে ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র হামলা করলে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি ইরানের

মে ১২, ২০২৬
জমি বিক্রি করেও মেলেনি বোনের চিকিৎসার টাকা, সংকটে পরিবার; ছবি: এআই

জমির টাকায় অপেক্ষায় অসুস্থ বোনের চিকিৎসা!

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT