চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর সংবর্ধনায় জনতার ঢলের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পর ৩ অক্টোবর যে সংবর্ধনা দেওয়া হবে সেখানে দল মত নির্বিশেষে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ এবং ১৪ দল। সংবর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল নামিয়ে বিএনপি জামায়াত ও তাদের আন্তর্জাতিক প্রভুদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে চাই বলে জানিয়েছে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংবর্ধনা অনুষ্ঠানের সমন্বয়ক মাহাবুব উল আলম হানিফ।

সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে মাহাবুব উল আলম হানিফ বলেন, গণসংবর্ধনা উপলক্ষে আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলটির পক্ষ থেকে বেশ কয়েকটি প্রস্তুতি সভা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে যুবলীগ।

আওয়ামী লীগের পক্ষ থেকে রাজনৈতিক সংকীর্ণতার উদ্ধে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় পতাকা হাতে শনিবার দুপুর ১২ টায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে শনিবার বেলা ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার কথা রয়েছে।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীকে তাঁর দল আওয়ামী লীগের পক্ষ থেকে এই গণসংবর্ধনার সিদ্ধান্ত নেয়া হয়।

গণসংবর্ধনা সফল ও রাস্তায় যাতে বিশৃঙ্খলা ও জনগণের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে মাহবুব উল আলম হানিফকে সমন্নয়ক করে একটি কমিটি করা হয়েছে।

বৈঠক থেকে দলীয় নেতাকর্মীদের সবাইকে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে আসতে বলা হয়েছে। তবে সেখানে কারো ব্যক্তিগত ছবি থাকবে না। ছবি থাকবে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর রাস্তার দুই পাশ থেকে ফুলে পাপড়ি ছিটাতে বলা হয়েছে।

Reneta

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত পুরো পথ ৮টি রুটে বিভক্ত করা হয়। স্থানীয় সংসদ সদসদের নেতৃত্বে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এসব রুটে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতিসংঘপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT