সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সম্মানে বাংলাদেশের দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। রাতে হোটেল সোনারগাঁও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।
নৈশভোজে জাতীয় সংসদের স্পীকার ডক্টর শিরীন শারমীন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, মন্ত্রিসভার, সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে নৈশভোজে যোগ দেন অতিথিরা।







