চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বিজিবি দিবস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সম্পদ বিদেশে পাচারের জন্য নয়, দেশের মানুষের উন্নয়নের জন্য।

বুধবার বিজিবি দিবসে দরবারে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের যতটুকু শক্তি আছে, আমরা সততার সাথে তা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করব। দেশের সম্পদ নিজের ভোগবিলাসের জন্য নয়; দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য নয়; দেশের সম্পদ বিদেশে বিলাসবহুল জীবন যাপনের জন্য নয়; দেশের সম্পদ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যয় হবে।’

দেশের মানুষ যদি ভালো থাকে, তাদের যদি আর্থিক উন্নতি হয়, তারা যদি সুন্দরভাবে বাঁচতে পারে তবে সেটাই বড় কথা বলে মন্তব্য করেন তিনি। ‘একজন রাজনীতিক এবং দেশপ্রেমিক হিসেবে এটাই আমার লক্ষ্য। বাংলাদেশের মানুষ যত বেশি উন্নত জীবন পাবে ততই আমি আনন্দিত হবো।

আওয়ামী সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষা সহজলভ্য করতে বিনামূল্যে বই ও বৃত্তি প্রদান, প্রতিবন্ধীদের জন্য আলাদা বৃত্তির ব্যবস্থা এবং উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিল গঠন করা হয়েছে।

পররাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার ও ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেও কিন্তু আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। সেই মামলায় বাংলাদেশ জয়ী হয়েছে এবং সমুদ্রসীমায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয় – এই নীতি মেনেই আমরা রাষ্ট্র পরিচালনা করি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি কোনো সমস্যা থাকে তবে সেটা সমাধানে আমরা পদক্ষেপ নেই।’

বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি’র আধুনিকীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT