চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত: কাদের

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
২:০৩ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের-বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহীদের প্রতি কঠোর অবস্থানের হুঁশিয়ারি এখন বাস্তবায়নের অপেক্ষায় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলছেন: দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার মতামতের ভিত্তিতে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক বৈঠক শেষে কাদের সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন: ‘জাতীয় নির্বাচনের আগে ওয়ার্কিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল, যারা বিদ্রোহী হবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো আমরা। এতদিন পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করেছি। যাচাই-বাছাই করেছি কারা কোথায় কীভাবে বিদ্রোহ করেছে। একটা কথা বলতে চাই, সত্তর পরবর্তী সময়ে এবারই সব থেকে কম বিদ্রোহী প্রার্থী জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। কোথায় কীভাবে বিদ্রোহ হয়েছে তাদের একটি তালিকা করা হয়েছে। আমাদের নেত্রী দেশে ফিরলে তার সঙ্গে বসে আমরা আমাদের সিদ্ধান্ত নেবো।’

কতজনকে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: ‘এ পর্যন্ত আমরা আমরা দুজনকে চিহ্নিত করতে পেরেছি। শুরুতে বিদ্রোহ অনেক জায়গায় থাকলেও আমাদের নেতাদের অক্লান্ত প্রয়াসে তা মাঝপথে থেমে থেমে গেছে।’

উপজেলা নির্বাচনে বড় দলগুলোর অংশগ্রহণ না থাকায় প্রধান নির্বাচন কমিশনারের হতাশা প্রকাশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন: ‘হতাশা নামক শব্দটি আমাদের অভিধানে নেই। এটা তার পার্সোনাল ওপিনিয়ন। যে কোনো পরিস্থিতিতে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু কেউ নির্বাচনে যদি না আসে সে ক্ষেত্রে আমাদের কিছু করার নেই।’

Reneta

জামায়াত ইস্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ‘নতুন বোতলে পুরাতন পানি – এ কথাটি আমি আগেই বলেছি, যদি তাদের আদর্শের পরিবর্তন না হয় তাহলে নাম পরিবর্তনে কি আসে যায়? তবে এখনই এ বিষয়ে কিছু বলার সময় আসেনি। জামায়াতের রাজনৈতিক অবস্থান দেখতে আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT