চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির বর্তমান অবস্থান নিয়ে বিএনপি নেতাদের শঙ্কা

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৩:৩২ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A

সরকার বন্দুকের নল দেখিয়ে প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করেছে অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, প্রধান বিচারপতিকে গুম করা হয়েছে নয়তো গৃহবন্দী। একইসঙ্গে এই আশ্চর্যজনক ঘটনার মধ্য দিয়ে সরকার বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটিয়েছে বলে মন্তব্য করেন তারা।

বৃহস্পতিবার ‘বিশ্ব শিক্ষক দিবস ২০১৭’ উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত নগ্ন দলীয়করণ শিক্ষা ব্যবস্থা শীর্ষক সেমিনারে তারা এসব অভিযোগ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ  বলেন, দিন দিন আশ্চর্যজনক ঘটনা ঘটছে। যেটা কখনো ভাবিনি তা ঘটছে। একটি রায়কে কেন্দ্র করে দেশের প্রধান বিচারপতিকে যেভাবে সরকার আক্রমণ করলো তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এটি যে কতো বড় আঘাত দেশের মানুষ তা বুঝতে পারছে না।

এসময় মওদুদ গতকাল আইনমন্ত্রী কর্তৃক সাংবাদিকদের দেখানো প্রধান বিচারপতির ছুটির আবেদনের কপিতে অসংখ্য বানান ভুল ও প্রধান বিচারপতির স্বাক্ষরে গড়মিল দেখিয়ে চ্যালেঞ্জ করে বলেন, এটি প্রধান বিচারপতির স্বাক্ষর নয়। এমন ভুল লেখায় দেশের একজন প্রধান বিচারপতি স্বাক্ষর করতে পারেন না। প্রধান বিচারপতি হঠাৎ অসুস্থ হলেন কী করে? আমরা সবাই জানি তিনি সুস্থ। কয়েকদিন আগেও বিদেশ সফর করে এসেছেন তিনি।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আজকে আইনজীবী সমিতি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। বলা হয়েছে তিনি বিভিন্ন কারণে দেখা করতে পারছেন না। এমনকি প্রধান বিচারপতির স্বজনদেরও সাক্ষাত করতে দেয়া হচ্ছে না। তার মানে দেশের প্রধান বিচারপতি আজ গৃহবন্দী। এমন কি শুনতে পাচ্ছি, তাকে বাধ্যতামূলক বিদেশে পাঠিয়ে দেয়ার চেষ্টা চলছে।

Reneta

মওদুদ আক্ষেপ করে বলেন, যে দেশের প্রধান বিচারপতি গৃহবন্দী হয়  সে দেশের আর কোন ভবিষ্যত থাকে না।  এই ঘটনার কোন ব্যাখ্যা নেই। বলার ভাষা নেই। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য জেল খেটেছি, এরপর মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আজ সবকিছূ মিথ্যা মনে হচ্ছে!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে, প্রধান বিচারপতির স্বাক্ষর মিলছে না। এটি যদি সত্য তাহলে বলবো, সরকার প্রধান বিচারপতিকে গুণ্ডামি করে বন্দুকের নল দেখিয়ে ছুটিতে যেতে বাধ্য করেছে।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল বলছেন প্রধান বিচারপতি কোথায় তিনি জানেন না। তাহলে কি তাকে গুম করা হয়েছে?

রিজভী বলেন, এই সরকারের চরিত্র বলে দিচ্ছে, প্রধান বিচারপতিকে বন্দুকের নল দেখিয়ে জোরপূর্বক ছুটিতে পাঠানো হয়েছে। তাকে কোথাও আটকে রাখা হয়েছে।

সেমিনারে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না রাষ্ট্র আজ গুণ্ডা হয়ে গেছে মন্তব্য করে বলেন, গুণ্ডামি করে সরকার প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করেছে। আমাদের রাষ্ট্রে আজ সিন্দাবাদের দৈত্য চেপেছে। দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারলে এই দৈত্য সরানো যাবে না।

সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, আজ জাতীয় সংসদে কতগুলো ভোটারবিহীন গুণ্ডা বসে আছে। তারা রাষ্ট্রে গুণ্ডামি করছে। বাংলাদেশ আজ রাষ্ট্র নেই। শেষ লড়াই করে ফ্যাসিবাদী শেখ হাসিনাকে সরিয়ে রাষ্ট্রকে নতুনভাবে গঠন করতে হবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT