চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান বিচারপতির সাথে দেখা করে যা বললেন আইনমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ২০, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A

কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ এলে সে বিষয়ে আইনগত পদক্ষেপের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোনো সমস্যা যদি হয়, তাহলে রাষ্ট্রপতির কাছে কোনো না কোনো নালিশ পাঠানো যেতে পারে। তার যথেষ্ট ক্ষমতা আছে। 

‘‘তাছাড়া সংবিধানের মধ্যে থেকেই তিনি বিবেচনা করতে পারেন। সেটা তার বিবেচ্য বিষয়। ষোড়শ সংশোধনীর ব্যাপারে যে শূন্যতা, সে শূন্যতার কারণে কোনো কিছুই মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না, এটা ঠিক না।”

সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ সম্বলিত সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি হয়ে থাকলে খুব শিগগিরই তার ব্যাখ্যা সুপ্রিম কোর্ট দিবেন বলে মনে করি। প্রধান বিচরপতি বলেছেন, কিছুটা যদি ভুল বোঝাবুঝি হয়েও থাকে ব্যপারটায়, তাদের বিবেচনায় আছে।’

সুপ্রিম কোর্ট-নির্বাচনএর আগে গত ১৬ মে বিকেলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ করে একটি বিজ্ঞপ্তি দেয় হয়।  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইলেক্ট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন, স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

এমতাবস্থায়, বিচারাধীন কোন বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Reneta

সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধ সম্বলিত এ বিজ্ঞপ্তি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে এদিন সন্ধ্যায় প্রধান বিচারপতি বরাবর একটি চিঠি দেয় সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম।

ওই বিজ্ঞপ্তিতে সাংবাদিকরা ব্যথিত ও মর্মাহত বলে উল্লেখ করে ল’ রিপোর্টার্স ফোরামের চিঠিতে বলা হয় ওই বিজ্ঞপ্তিটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

পরবর্তীতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিও (ডিআরইউ) এই বিজ্ঞপ্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলাদা আলাদা বিবৃতি দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT