চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

তিন বা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে হারলো ৩-০ ব্যবধানে। তৃতীয় ও শেষ ম্যাচে হোল্ডারদের হার ১৯ রানে।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচটি বৃষ্টির কারণে ৩৬ ওভারে নামিয়ে আনা হয়। ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২০৬ রান সংগ্রহ করে। স্বাগতিকদের ইনিংসের ৩২.৩ ওভারের মাথায় আবারো বৃষ্টি নামলে বল মাঠে গড়ানোর কোনো উপায় ছিল না। সে সময় ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করেছিলো শ্রীলঙ্কা। ফলে, ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ১৯ রানের জয় পায় লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের টপঅর্ডার আর মিডল অর্ডাররা চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। ওপেনার চার্লস ৪, ফ্লেচার ৬, ব্লাকউড ২, ড্যারেন ব্রাভো ৪, দিনেশ রামদিন ৪, জোনাথন কার্টার ৬ রান করে বিদায় নেন।

তবে একাই বুক চিতিয়ে লড়ে ওয়ানডে ক্যারিয়ারের নবম শতক তুলে নেন মারলন স্যামুয়েলস। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি ১১০ রান করে অপরাজিত থাকেন। তার হার না মানা ৯৫ বলের ইনিংসে ছিল ১৫টি চার আর একটি ছক্কা। মাঝে দলপতি জ্যাসন হোল্ডার ১৯ আর ব্রাথওয়েট ১৮ রান করলে দু’শো ছাড়ায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর।

লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মালিঙ্গা, লাকমল, চামিরা আর অজন্তা মেন্ডিস। ম্যাথুজ একটি উইকেট পেলেও উইকেটশূন্য থাকেন শ্রীবর্ধনে।

৩২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তুলতে শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরা খেলেন ৫০ রানের ইনিংস। আরেক ওপেনার দিলশানের ব্যাট থেকে আসে ২১ রান। তিন নম্বরে নেমে ২১ রান করেন থিরিমান্নে। ২৩ রান করে বিদায় নেন চান্দিমাল। শ্রীবর্ধানে ১৭ রান করে সাজঘরের পথ ধরেন। ২৭ রানে অপরাজিত থাকেন দলপতি ম্যাথুজ এবং ১১ রানে অপরাজিত থাকেন শিহান জয়সুরিয়া।

Reneta

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন স্যামুয়েলস আর সিরিজ সেরা হন কুশল পেরেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটশ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT