চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ফাইনালে নেইমার-ডি মারিয়াদের পিএসজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জার্মানির আরবি লেইপজিগকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। নেইমার-এমবাপেদের দল আসরের প্রথম সেমিফাইনালে ৩-০ গোলের জয় তুলেছে।

পর্তুগালের লিসবনে মঙ্গলবার রাতে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন মার্কুইনোস, ডি মারিয়া ও হুয়ান বের্নাট।

দ্বিতীয় সেমিতে বুধবার রাতে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁর মধ্যকার বিজয়ী হবে শিরোপার মঞ্চে পিএসজির প্রতিপক্ষ।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নেইমারের শট পোস্টে লাগার মধ্য দিয়ে পিএসজির প্রতিপক্ষ গোলমুখে আক্রমণের শুরু। দুমিনিট পর এমবাপের গোল নেইমারের হ্যান্ডবলের কারণে বাতিলের হতাশা। তার পাঁচ মিনিট পর আসে লিড। ডি মারিয়ার ফ্রি-কিকে মাথা ছুঁয়ে জালে বল জড়িয়ে দেন মার্কুইনোস।

বিরতির আগে ম্যাচের ৪২ মিনিটে ফের উল্লাস, ব্যবধান দ্বিগুণ করে বসে পিএসজি। নেইমারের বানিয়ে দেয়া বলে ডি মারিয়া জয়ের মঞ্চ শক্ত করেন। দুই গোলে লিগের স্বস্তি নিয়ে পানি পানে যায় ফ্রেঞ্চরা।

মধ্যবিরতির পর ফিরেও ম্যাচের লাগাম ধরে রাখে পিএসজি, এমবাপে-নেইমারের যৌথ আক্রমণ জালে সমাপ্তি না এলেও আরেকটি গোল পেতে খুব অপেক্ষা করতে হয়নি তাদের। ৫৬ মিনিটে ডি মারিয়ার গড়ে দেয়া সুযোগে মাথা ছুঁয়ে ডিফেন্ডার হুয়ান বের্নাট গোল করেন।

Reneta

এরপর অবশ্য আর গোল পায়নি পিএসজি। এমবাপে ও নেইমার একাধিক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে সেগুলো কোনো বাধা অবশ্য হয়নি থমাস টুখেলের দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগডি মারিয়ানেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতৃত্ব বদলে নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT