চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমায় কাজ পেতে প্রায় দু’বছর সময় লেগেছিল: অভিষেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

গেল কয়েক বছর থেকে সময়টা বেশ ভালো যাচ্ছে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের। সর্বশেষ মুক্তি প্রাপ্ত তার অভিনীত ‘বব বিশ্বাস’ ছবিটি ইতোমধ্যেই দর্শক সমাদৃত হয়েছে। তবে একসময় হাতে কাজ ছিলনা এই অভিনেতার। সময় কেটেছে বেশ খারাপ, সম্মুখীন হতে হয়েছে অনেক কঠিন অভিজ্ঞতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন উত্থান পতনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিষেক।

বরারই নেপোটিজম এবং ট্রোলের শিকার হন এই অভিনেতা। ব্যাট হাতে ছক্কা হাঁকানোর মতো সেগুলোকে সামাল দেন তিনি। কখনো কখনো মন্তব্যের পাল্টা জবাবও দেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে এবার এই অভিনেতা জানালেন বলিউডে সিনেমাতে অভিষেক করতে দু’বছর অপেক্ষা করতে হয়েছিল তাকে।

২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। বিপরীতে ছিলেন কারিনা কাপুর খান। এরপর ২১ বছরের দীর্ঘ জার্নিতে গুরু, পা, ধুম সিরিজের মতো একগুচ্ছ অসাধারণ ছবিতে অভিনয় করেছেন অভিষেক।

রোলিং স্টোন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, ‘হাতে কাজ থাকায় ভালো সময়ের সাক্ষী হয়েছি আমি। আবার যখন হাতে কাজ ছিল না, তখন খারাপ সময়ও দেখেছি আমি। আসলে কোনও কিছুই গায়ে মেখে নেওয়া উচিত নয়, দিনের শেষে এটা শুধুমাত্র ব্যবসা। যদি তোমার সিনেমা ভালোমতো না চলে, তাহলে পরবর্তীকালে তোমার উপর নতুন ছবি তৈরির জন্য কেউ পয়সা লাগাবে না। সুতরাং, আমি বিশ্বাস করি এই স্বজনপ্রীতিকে ঘিরে পুরো কথোপকথন কিছুটা সুবিধাজনক। আমরা কিছু বিষয়ও ভুলতে বসেছি, এই ২১ বছর ধরে অনেক পরিশ্রম, মনের কষ্ট, হদয় ভাঙার সাক্ষী আমি। এটা মোটেই সহজ ছিল না’।

অভিষেক আরও জানান, তাঁর জন্য কোন সিনেমা তৈরি করেননি অমিতাভ বচ্চন। এমনকি ছেলের সিনেমা করার জন্য কারো কাছে কখনো অনুরোধও করেননি তিনি। অভিষেকের কথায়, ‘প্রথম সিনেমা পেতে আমার প্রায় দু’বছর সময় লেগেছিল। অনেক লোক মনে করবে মিঃ বচ্চনের ছেলে হওয়ায় হয়ত কাজ পাওয়া আমার জন্য সহজ। কিন্তু না, তেমন কোন ব্যাপার ছিল না। বলিউডে জার্নি শুরুর আগে প্রায় প্রত্যেক পরিচালকের সঙ্গে আমি কথা বলেছিলাম। তার কেউই আমার সঙ্গে কাজ করতে চায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজিটাল শিক্ষা সহায়তায় ফ্রি ডেটা পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা

পরবর্তী

রোনালদো সেদিন ছিলেন ‘ব্লাডি ফ্যান্টাস্টিক’

পরবর্তী

রোনালদো সেদিন ছিলেন ‘ব্লাডি ফ্যান্টাস্টিক’

ঝিনাইদহের একটি সিনেমা হলের পরিবেশ

রাজধানীর বাইরের চালু সিনেমা হলগুলোর পরিবেশ এতো বাজে!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT