চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম শহীদ মিনারের নকশা আঁকেন বদরুল, হায়দার

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৬:২৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বায়ান্নর ২২ শে ফেব্রুয়ারি শহীদদের গায়েবানা জানাযা শেষে ভাষা তাদের স্মৃতি অমর করার উদ্যোগ নেয়ার দাবী উঠে। রাতেই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মানের সিদ্ধান্ত নেয় ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নেতারা। আঁকার হাত ভালো ছিলো বলে নকশার দায়িত্ব দেয়া হয় ঢাকা মেডিকেল কলেজের তৎকালীন ছাত্র বদরুল আলম ও সাঈদ হায়দারকে।

২১ শে ফেব্রুয়ারী পূর্বঘোষিত হরতাল আর সমাবেশ কর্মসূচিতে ১৪৪ ধারা ভেঙ্গে ছাত্ররা মিছিল বের করলে গুলি চালিয়েছিলো পুলিশ। নিহত হন সালাম, রফিক, জব্বার, বরকতসহ আরো অনেকেই। ২২ ফেব্রুয়ারী সারাদেশে গায়েবানা জানাযার কর্মসূচি ঘোষণা করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ।

ঐ রাতেই শহীদদের সম্মানে স্মৃতি স্তম্ভ নির্মানের জন্য নকশার কাজ শুরু করেন ঢাকা মেডিকেলের শেষ বর্ষের ছাত্র বদরুল আলম। নির্মাণ কাজ সহজ করতে বদরুল আলমের নকশার আংশিক পরিবর্তন করে চূড়ান্ত নকশা করেন সাঈদ হায়দার।

Banglabid

ভাষা সংগ্রামী সাঈদ হায়দার বলেন, ইউনিয়ন থেকে বদরুলকে নকশার কথা বলা হলে তিনি তা করে দেন। তার নকশা সুন্দর ছিলো কিন্তু করতে সময় লাগতো। পরে আমাকে ডাকা হয়। আমি একটি আইডিয়া দেই যা বদরুলেরও ভালো লাগলো। এটা একদিক দিয়ে প্রতীকও হয় পরে তা ভেবে দেখেছি। তবে তখন আমরা কোনো প্রতীক ভাবিনি।

বাঙ্গালীর উচ্চ শির আর দাবি আদায়ে দৃঢ়তাকে মাথায় রেখে যৌথ উদ্যোগে স্মৃতিস্তম্ভের নকশা করেন বদরুল আলম ও সাঈদ হায়দার।

সাঈদ হায়দার আরো বলেন, এই যে কিউব তা আন্দোলনের বলিষ্ঠতা প্রমাণ করে। আর পিরামিড শির উঁচু করে রয়েছে। কারো কাছে মাথানত করেনি।

Reneta

২৩ ফেব্রুয়ারী রাতেই শহীদ স্মৃতি স্তম্ভের নির্মাণ শেষ হলে ২৪ ফেব্রুয়ারি শহীদ এর উদ্বোধন করেছিলেন ভাষা শহীদ সফিউর রহমানের বাবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১শে ফেব্রুয়ারিএকুশে ফেব্রুয়ারিপ্রথম শহীদ মিনারের নকশা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT