চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে অনিশ্চিত আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবারই মাঠে নামবে পাকিস্তান দল। কিন্তু নর্টিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে অনিশ্চিত পেসার মোহাম্মদ আমির। তিনি এখনো পুরোপুরি ফিট নন। দলের নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই খবর দিয়েছে জিও নিউজ অনলাইন।

খবরে প্রকাশ, নিজের ফিটনেস নিয়ে কোচ মিকি আর্থারকে অবগত করেছেন আমির। শতভাগ ফিট হতে আরও একটু বিশ্রাম নিতে চান তিনি। আমিরের কথা শুনে টিম ম্যানেজমেন্টও তাকে ক্যারিবীয়দের বিপক্ষে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

বেশ কিছুদিন ধরেই ফিটনেস সমস্যায় ভুগছেন আমির। ইংল্যান্ডের বিপক্ষে কয়েকদিন আগে শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেলতে পারেননি তিনি। এর মধ্যে আবার ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন এই পেসার।

Banglabid

পাকিস্তানের প্রথম দফায় ঘোষিত দলে ছিলেন না। একটা সময় বিশ্বকাপ খেলার স্বপ্নই ফিকে হয়ে আসছিল আমিরের। তবে ইংলিশদের বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হন তিনি। আমিরের সঙ্গে স্কোয়াডে জায়গা করে নেন ব্যাটসম্যান আসিফ আলিও। অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গায় আমিরকে দলে নেয় পিসিবি।

২০১৭’র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগুনে পারফরম্যান্সের পর থেকে একটু আড়ালে আছেন আমির। এই সময়ে ১৫ ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট।

আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে ফেরানোর দাবি জানিয়েছিলেন ওয়াসিম আকরামসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তবে ইংল্যান্ড সিরিজে বোলারদের হতাশাজনক পারফরম্যান্সই আমিরকে দলে যুক্ত করার অন্যতম কারণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT