চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ৪১ রানের জয়

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
২:৩৮ অপরাহ্ণ ২৬, মে ২০১৫
স্পোর্টস
A A

সফরকারী জিম্বাবুয়েকে ৪১ রানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান।

পাকিস্তানের ছুড়ে দেয়া ৩৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৬ রানের ওপেনিং পার্টনারশিপ পায় সফরকারী জিম্বাবুয়ে। স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন আনোয়ার আলী। ৯ ওভার চার বলে সিকান্দার রাজাকে ফেরান তিনি। ফেরার আগে সিকান্দার রাজা ৩১ বল থেকে সংগ্রহ করেন ৩৬ রান।

সিকান্দার রাজার বিদায়ে সিবান্দার সঙ্গি হন হ্যামিল্টন মাসাকাদজা। তবে তাদের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্কোর বোর্ডে ৯ রান যোগ হতেই সিবান্দাকে ফেরান ওহাব রিয়াজ। সিবান্দার সংগ্রহ ছিলো ২৩ রান।

তৃতীয় উইকেট ১২৪ রানের জুটি উপহার দেন মাসাকাদজা ও চিগুম্বুরা। মাসাকাদজা ৭৩ রানে আউট হয়ে ফিরলেও চিগুম্বুরা তার ইনিংসকে টেনে নিয়ে যান ১১৭ রান পর্যন্ত। মাসাকাদজাকে ফেরান শোয়েব মালিক।

৩৩ ওভারের শেষ বলে ডিপ-মিড উইকেট অঞ্চলে দাঁড়িয়ে থাকা হাম্মাদ আজামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে চিগুম্বুরার সাথে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন উইলিয়ামস।

শেষ পর্যন্ত উইলিয়াম ৩৬, উতসেয়া ও মিউতুমবামি ২১ রানে অপরাজিত থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলো না। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ওহাব রিয়াজ।

Reneta

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলা শেষে তিন উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান।

পাকিস্তানের এই বিশাল সংগ্রহের পথে বিশেষ ভূমিকা রাখেন অনেকদিন পর দলে ফিরে শতক হাকানো শোয়েব মালিক ও প্রথম উইকেট জুটিতে ১৭০ রান এনে দেয়া দুই ওপেনার মোহাম্মদ হাফিজ-আজাহার আলী। শোয়েব মালিক ৭৬ বলে ১১২ রান সংগ্রহ করে তিনি পানিঙ্গারার বলে মাসাকাদজার তালুবন্দি হন। হারিস সোহেল ৮৯, মোহাম্মদ হাফিজ ৮৬ এবং আজহার আলী অপরাজিত ৭৯ রানের ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের পক্ষে প্রসপার উতসেয়া দুটি এবং তিনাশে পানিঙ্গারা একটি উইকেট লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান-জিম্বাবুয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক কর্মকর্তার মৃত্যুদণ্ড

জুলাই ৭, ২০২৬

এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

জুলাই ৭, ২০২৬

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT