চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিশ্রুতি রক্ষা করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৫৩ অপরাহ্ণ ১৬, মে ২০২০
সম্পাদকীয়
A A
তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অচেনা এক সময় আর প্রতিকূল পরিস্থিতিতে দক্ষিণের নতুন নগরপিতাকে দায়িত্ব কাঁধে তুলে নিতে হলো। তবে সময় ও পরিস্থিতি যাইহোক না কেন, যে দায়িত্ব তিনি নিলেন- তা আন্তরিকতার সাথেই পালন করবেন বলে নগরবাসীকে আশ্বস্ত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের এই সদস্য।

তাপস কথা দিয়েছেন, নির্বাচনে দক্ষিণ সিটির উন্নয়নে তিনি যে ইশতেহার বা রূপরেখা ঘোষণা করেছিলেন; সেই অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাগুলো নগরবাসীর কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করবেন। পাশাপাশি করোনাভাইরাস মোকাবেলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য এবং যানজটমুক্ত রাস্তাঘাট- এই পাঁচটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের কথাও বলেছেন।

আরেকটি বিষয় অকপটে স্বীকার করেছেন ফজলে নূর তাপস; তা হলো ডিএসসিসির দুর্নীতি। বেশ দৃঢ়তার সাথেই তিনি বলেছেন, ‘আগেও বলেছি, আজও বলছি- প্রথম থেকেই দুর্নীতি রোধে কাজ করব। কেননা বিগত সময়ে দুর্নীতির কারণে নগরবাসী সুফল পাননি।’

আমরা জানি, এই দুর্নীতিই যে কোনো উন্নয়ন বা ভালো কাজে সবচেয়ে বড় বাধা। বলতে গেলে, দেশের প্রতিটি প্রতিষ্ঠান এই রোগে জর্জরিত। তবে কোনো প্রতিষ্ঠানপ্রধান তার প্রতিশ্রুতিতে অনড় থাকলে তা দূর করা অবশ্যই সম্ভব। যদিও এদেশের পারিপার্শ্বিক পরিস্থিতিতে তা শুধু কঠিনই নয়, অসম্ভবও বটে। নিশ্চয়ই তিনি সেই অসম্ভবকে সম্ভবে পরিণত করবেন।

দেখা গেছে অতীতেও কয়েকজন নগরপিতা তাদের দায়িত্ব নিয়ে নগরবাসীকে অনেক সুন্দর সুন্দর প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই প্রতিশ্রুতি রক্ষায় অনেকক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। বিশেষ করে দায়িত্ব নেয়ার পর তাদেরকে ঘিরে একটা বলয় তৈরি হতে দেখা গেছে। সেই বলয় সর্বক্ষণ ঘিরে রেখেছে মেয়রকে। নানান অনিয়ম-দুর্নীতে জড়িয়ে পড়েছে সেই বলয়ের একেক ব্যক্তি। দিন শেষে যায় দায় গিয়ে পড়েছে সেইসব নগরপিতার কাঁধেই।

আমরা মনে করি, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন ফজলে নূর তাপস। নগরবাসী তার ওপর আস্থা রেখেছেন, তিনিও সেই আস্থার প্রতিদান দেবেন। নতুন নগরপিতার জন্য আমাদের অভিনন্দন ও শুভ কামনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনগরপিতামেয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT