চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে নিয়োগের ভুয়া সুপারিশপত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

প্রভাবশালী রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ সরকারী কর্মকর্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র নিয়োগ, পদোন্নতি, বদলি বাণিজ্যের প্রলোভন দেখিয়ে জনগণের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।

গতকাল মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মো. ইবনে মিজান রনি (৫০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

সেসময় প্রতারকের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সীমকার্ড এবং প্রতারণামূলক ক্ষুদে বার্তার (এসএমএস) ৮ পাতা স্ক্রিনশট উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

জানা যায়, গেল বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপস্ এর মাধ্যমে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ স্বাক্ষরিত আনসার পদে চাকুরী দেওয়ার একটি সুপারিশ পত্র পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায়, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, ওই আবেদন পত্রটি আসলে প্রতারক মো. ইবনে মিজান রনি (৫০) প্রতারণার উদ্দেশ্যে আনসার সদর দপ্তরে পাঠায়।

ওই অভিযোগের ভিত্তিতে এনএসআই এবং র‌্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল মঙ্গলবার রাত ৯টায় মতিঝিলের গোপীবাগ এলাকা থেকে ইবনে মিজানকে গ্রেপ্তার করে।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে র‌্যাব-৩ জানায়, প্রতারক ইবনে মিজান বিভিন্ন সময় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন চাকুরীতে নিয়োগ, পদোন্নতি, বদলির তদবীর বাণিজ্য করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে।

সিডিএমএস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে, গ্রেপ্তার ইবনে মিজান একজন পেশাদার প্রতারক। প্রতারণা ও অন্যান্য অপরাধের দায়ে তার বিরুদ্ধে ৭টি মামলা বিচারাধীন আছে।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার খায়রুল কবির জানান, প্রতারক মো. ইবনে মিজান রনির নামে মতিঝিল থানায় মামলা (নং ৩৬) করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারক
শেয়ারTweetPin

সর্বশেষ

মেক্সিকোর কাছে হেরে দায়িত্ব ছাড়লেন ইকুয়েডর কোচ

জুলাই ১, ২০২৬

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT