চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রজ্ঞাপন জারি না করে আমাদের সাথে নাটক করা হচ্ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
শিক্ষা
A A
কোটা

কোটা বাতিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণার ২৭ দিন পরও প্রজ্ঞাপন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ আন্দোলেনের নেতৃত্ব দেয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেছেন, এ নিয়ে ৭ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।

‘ঘোষণা বাস্তবায়ন না করে আমাদের সাথে নাটক করা হচ্ছে। এছাড়া অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার না করে আমাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।’

মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

সম্মেলনে আরেক যুগ্ম আহ্বায়ক নূরুল হক নূর বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র। এটা আমাদের বড় পরিচয়। কিন্তু বিভিন্ন গোয়ন্দা সংস্থার মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে। আমাদেরকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে বিপদে ফেলার জন্য বিভিন্ন ধরনের তথ্য নেওয়া হচ্ছে।

এসময় তিনি আরো বলেন, গত মাসের ৯ এপ্রিল আমাদের সাথে সরকার কথা হয়েছিল যে, এই মাসের ৭ মে এর মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর ১১ এপ্রিল প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। এরপর সে ঘোষণা ৭ মের মধ্যে গেজেট আকারে প্রকাশের আশ্বাস দেয়া হয়েছিল আমরা সে আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছি৷ কিন্তু ৭ মে মধ্যে গেজেট বাস্তবায়ন হয়নি।

নুরুল হক আরও বলেন, আমরা শুরু থেকে অহিংস আন্দোলন করছি। আমরা অহিংস আন্দোলন করে যাব৷

Reneta

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় আগামীকাল সকাল ১১টায় দেশের সকল কলেজ- বিশ্ববিদ্যালয়গুলোতে মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানানো হয় সম্মেলনে। কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হবে।

কোটা সংস্কারের দাবি নিয়ে সারাদেশের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে গতমাসে। সরকারি চাকরিতে কোটা ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন।

এরপর দ্রুত কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপনের দাবি জানিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোটাকোটা সংস্কারলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT