চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচলিত নিয়মে ঈদ, বিধি মোতাবেক ইদ

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৬:১১ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
শিল্প সাহিত্য
A A

বাংলা শব্দের বানানের ক্ষেত্রে দুটি রীতি রয়েছে, একটি প্রচলিত নিয়মে লেখা এবং অন্যটি বিধি অনুসৃত বানান। এতদিন ‘ঈদ’ বানানটি প্রচলিত নিয়ম মেনে লেখা হতো, এখন থেকে সেটা বাংলা একাডেমির বিধি মোতাবেক লেখা হবে।

বাংলা একাডেমি থেকে ‘ঈদ’ বানান ‘ইদ’ করার সিদ্ধান্ত শুনে একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: যেকোন বিদেশি শব্দ উচ্চারণেও আমাদের ই-কারের ব্যবহার নেই। বিদেশি শব্দের জন্য আমরা ই এবং ই-কার ব্যবহার করি। ইদ আরবি শব্দ, সেখানে তাই-ই হওয়াটা সঠিক। তাছাড়া শব্দটা উচ্চারণের সময়ও আমরা ‘ঈ’ ব্যবহার করি না। ই কার দিয়ে ইদই বলি।

সাখাওয়াৎ আনসারী বলেন, সংস্কৃত থেকে আসা তৎসম শব্দগুলো ছাড়া সবগুলোতেই ই এবং ই-কার ব্যবহার করা উচিত। কলকাতা বানান রীতি এবং বাংলা একাডেমি বানান রীতিতেও তা আছে।

‘এখন প্রশ্ন হলো, আমজনতা কিভাবে বুঝবে কোনটা তৎসম, কোনটা নয়? এটা পণ্ডিতদের ব্যাপার, তারা ঠিক করবেন কোনটা লেখা হবে। জনগণ যেটা দেখবে সেটাই শিখবে।’

তিনি বলেন: আজ হয়তো কেউ এই বানানটা নজরে এনেছে দেখেই শব্দটার বানানে পরিবর্তন আনা হয়েছে। চীন শব্দটি বিদেশি হওয়ার পরও আমরা ঈ-কার দিয়ে লিখে যাচ্ছি। সেটা বিদেশি শব্দ, সেটা তো ই-কার দিয়ে হওয়া উচিত।

Reneta

‘এতদিন হয়তো এই বানানটা কেউ খেয়াল করেনি, এখন করেছে দেখেই নজরে আসছে। এভাবে প্রচলিত বানানগুলোকে বিধি অনুসৃত বানানে পরিবর্তন করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইদঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT