চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ষোড়শ সংশোধনী: প্রকাশিত রায়ের একটি বিষয়ে অ্যাটর্নি জেনারেলের দুঃখ

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৪:০৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৭
আদালত
A A

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ে পাকিস্তানি ধারণার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুন:স্থাপন করায় দুঃখ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার রায় প্রকাশের পর নিজ কার্জালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার একটি দু:খ রয়ে গেছে। সেই দু:খ হলো, সংবিধানের ৯৬ অনুচ্ছেদটি সংযুক্ত হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে। আমাদের সংবিধান প্রণেতারা এটা প্রণয়ন করেছিলেন। কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ধারণা হলো সেনা শাসকদের। জিয়াউর রহমান প্রণীত পাকিস্তানি ধ্যান-ধারণা পুন:স্থাপনে আজ আমি ব্যথিত।’

টোটাল বিষয়টি দাড়ালো যে সেনা সরকারের আমলে সংবিধানের ৯৬ ধারা সংশোধন করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান অন্তভূর্ক্ত করে সংশোধন করা হয়েছিল সেটিকে আবার পুন:স্থাপন করা হলো।

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর করতে এখন আইন করতে হবে কি না কিংবা আইন করার আগে এটা কার্যকর হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা এই মূর্হতে বলা কঠিন ব্যাপার। এ বিষয়ে আমি এই মুহুর্তে কোন কমেন্টস করবো না।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘যদিও প্রধান বিচারপতি রায়ের এক জায়গায় অনুচ্ছেদ ১১৬ সম্পর্কে বলেছেন, এটা সংবিধান পরিপন্থী। কিন্তু রায়ের শেষাংশে যেখানে সবাই একমত হয়েছেন সেখানে এটা পেলাম না।’

এই রায়ের বিরুদ্ধে রিভিউ বিষয়ে তিনি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটর্নি জেনারেলষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম সংক্রমণ: শিশু মৃত্যুর দায় কার

জুন ৩, ২০২৬

সেমিফাইনালের জয় শিউলি আজিমের মাকে উৎসর্গ করলেন বাটলার

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, ছবি: সংগৃহীত।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার

জুন ৩, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন না বাপ্পারাজ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT