চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশ হলো ‘ফাগুন হাওয়ায়’ ছবির ট্রেলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

নন্দিত নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ষষ্ঠ ছবি ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত এ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে রবিবার সন্ধ্যায়। চ্যানেল আই টিভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২ মিনিট ৯ সেকেন্ডের এই ট্রেলার অবমুক্ত করা হয়। সেখানে আভাস মিলেছে, ছবির প্রেক্ষাপটের।

মূলত ভাষা আন্দোলনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। যেখানে সিয়াম ও তিশা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। রাষ্ট্রভাষা বাংলা দাবিতে ১৯৫২ সালে দেশের তরুণ তরুণীর জাগরণ এবং লড়াকু হয়ে ছিলেন, বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন সেই চিত্র ফুটে উঠেছে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা। আরো আছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরি প্রমুখ।

‘ফাগুন হাওয়ায়’ প্রসঙ্গে তিশা বলেন, এ ধরনের গল্প নিয়ে আমাদের দেশের খুব বেশি সিনেমা নির্মাণ হয়নি। শিল্পী চায় তার কিছু কিছু কাজ তিনি যখন না থাকবেন, যেন বেঁচে থাকে। ‘ফাগুন হাওয়ায়’ তেমনই একটা ছবি। সবার উচিত ছবিটি দেখা। সিয়াম বলেন, তৌকীর আহমেদ একজন নির্মাতা, যার সঙ্গে বার বার কাজ করতে চাই। ‘ফাগুন হাওয়ায়’ আমাদের দেশের ছবি, আমাদের গর্ব করা গল্পের ছবি। আশা করবো সবাই ছবিটি দেখবেন।

নির্মাতা তৌকীর আহমেদ জানান, আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। পরিবেশনা করছে অভি কথাচিত্র।

দেখে নিন ফাগুন হাওয়ায় ছবির ট্রেলার

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মতৌকীর আহমেদনুসরাত ইমরোজ তিশাফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জেনেভা ডায়েরি ১ : এত এআইয়ের ভিড়ে আমি মানুষকে খুঁজছি

জুলাই ৯, ২০২৬

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT