চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারাগুয়েকে উড়িয়ে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ৩০, জুন ২০১৫
স্পোর্টস
A A

ডি মারিয়ার জোড়া গোলে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ ব্যবধানের বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার রোহো, পাস্তোরে এবং হিগুয়েইন একটি করে গোল করেছেন। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধের শেষ দিকে একমাত্র গোলটি করেন ব্যারিয়োস।

আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য কোপার ফাইনালে দুর্দান্ত খেলতে থাকা স্বাগতিক চিলির বিপক্ষে শিরোপার লড়াইয়ে অবতীর্ণ হবে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই মাঠ জুড়ে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা। শুরুতেই ম্যাচের ১৫ তম মিনিটে রোহো প্রতিপক্ষের জালে লক্ষ্যভেদ করেন। ম্যাচের ২৭ তম মিনিটে প্যাস্টোরে ব্যবধান দ্বিগুণ করেন। পরে প্রথমার্ধের কিছু আগে ম্যাচের ৪৩ তম মিনিটে প্যারাগুয়ের ব্যারিয়োস একটি গোল করে দলকে ম্যাচে ফেরানোর বার্তা দেন।

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনা যেনো তান্ডব চালায়। একের পর এক আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় প্যারাগুয়ের রক্ষণ। ম্যাচের ৪৭ ও ৫৩ তম মিনিটে গোল করে প্যারাগুয়েকে বিধ্বস্ত করেন ডি. মারিয়া। প্যারাগুয়ের দুঃস্বপ্নকে আরও প্রবল করে আগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েইন ম্যাচের ৮০ এবং ৮৩ তম মিনিটে একটি করে গোল করেন।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে জয় পাওয়া আর্জেন্টিনার মতোই প্যারাগুয়েও ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে টাইব্রেকারেই।

গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হলেও জয় পায়নি কোনো দলই। পরের ম্যাচগুলোতে আর্জেন্টিনা জয়ে ফিরলেও এক জয় আর দুই ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে আসে প্যারাগুয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাআর্জেন্টিনা-প্যারাগুয়েকোপা আমেরিকাকোপা আমেরিকা ফুটবল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত সফরে পল কাপুর, দ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে গুরুত্ব

জুন ১৯, ২০২৬

ট্রাম্পের ইরান চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে দেখছে ইসরায়েল

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার প্রশংসা

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT