চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতের উন্নয়নে স্বল্প সুদে ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

তৈরি পোশাক শিল্প খাতে ভবনের অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিকের নিরাপত্তা জোরদার করতে এই খাতকে কম সুদে ঋণ দেয়ার একটি প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, ৫টি ব্যাংক তথা- সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও এনসিসি ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স এই ২টি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবে পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা। এক্ষেত্রে ঋণের সুদ হার হবে ৭ শতাংশ।

ফ্রান্সের উন্নয়ন সংস্থা এজেন্সি ফ্র্যাঞ্চাইজি দ্য ডেভেলপমেন্ট (এএফডি) থেকে পাওয়া ঋণ, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) ও জার্মান উন্নয়ন সংস্থার (জিআইজেড) অনুদান এবং বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে এ ঋণ প্রদান করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করবে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান বলেন, স্বল্প সুদের হার এবং আর্থিক প্রণোদনার ভিত্তিতে এই প্রকল্পটি একটি ইউনিক প্রকল্প। গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে (৭%) ঋণ দানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক হতে যথাযথ সময়ে প্রকল্পটির প্রাক:অর্থায়ন সুবিধা দেয়া হবে।

Reneta

তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি পোশাক শিল্প কারখানাগুলোতে ঋণ প্রদান ও যথাযথ মনিটরিংয়ের দিক-নির্দেশনা দেন।

এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আরো গতিশীলতা র্অজন করবে বলে মনিরুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এর মাধ্যমে পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং এ খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক শিল্প কারখানার মালিকেরা অ্যাকর্ড, অ্যালায়েন্স ও এনটিপিএ কর্তৃক উল্লিখিত কমপ্লায়েন্সজনিত বিষয়ে ভবনের বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপণ ও কাঠামোগত সংস্কারসহ কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশ-বান্ধব বা নিরাপত্তা জোরদার বিষয়ক বিনিয়োগের জন্য এ প্রকল্পের আওতায় নির্বাচিত (পার্টিসিপেটিং ফিনানশিয়াল ইনস্টিটিউশন) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারবেন।

এই ঋণের যথাযথ ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে ঋণপ্রস্তাব অনুযায়ী যথাযথভাবে কার্য সম্পাদনের সাপেক্ষে ঋণ গ্রহণকারী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দিষ্ট আনুপাতিক হারে আর্থিক প্রনোদনা দেয়া হবে।

এছাড়া তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের আওতায় ঋণ প্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেয়া হবে। প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। ফলে এ খাতের টেকসই উন্নয়ন ঘটবে যা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনাকে আরও বেগবান ও টেকসই করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক খাতপোশাক রপ্তানিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT