চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক খাতে রপ্তানি আয় ৩৪ বিলিয়ন ডলার: রুবানা হক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

গত অর্থবছরে দেশের পোশাক কারখানাগুলো থেকে প্রায় ৩৪ বিলিয়ন ডলার রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ড. রুবানা হক।

এসময় বিজিএমইএ প্রেসিডেন্ট বলেন: বর্তমানে বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে প্রায় চল্লিশ লাখ শ্রমিক কাজ করছে। শ্রমিকের মজুরী এবং দক্ষতার মধ্যে গ্যাপ আছে। কিন্তু আমাদের শ্রমিককে আরও পারদর্শী করার জন্য ইন্ডাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন রয়েছে।

তিনি বলেন: শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য নূন্যতম মজুরী বাড়াই কিন্তু শ্রমিকের জীবনমান উন্নয়ন হয় না। কারণ, যে মুহূর্তে মজুরী বাড়ে সেই সাথে সাথে যানবাহনের খরচটাও বাড়ে, বাড়িওয়ালারাও ঘর ভাড়ার দাম বাড়ান এবং দ্রব্যমুল্যের দামও বেড়ে যায়। এর ফলে শ্রমিকরা উপকৃত হন না।

ড. রুবানা হক জানান: আগামী অর্থবছরে আমরা বাজেটে প্রস্তাব রাখবো যে, শ্রমিকদের জন্য আবাসন, গৃহায়ণ ও খাদ্যে যাতে সরকার একটু মনোযোগী হয়। সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে। এ বছর সেই খাতে ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমরা আশা করি, আরও দুইশ’ কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়, তাহলে শ্রমিকদের জন্য কিছুটা সাশ্রয় হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আরো অনেকে।

Reneta

এর আগে বিজিএমইএ প্রেসিডেন্ট ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রয়াত মেয়র আনিসুল হকের নামে একটি ভবন উদ্বোধন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. রুবানা হকবিজিএমইএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্ত হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাযা

পরবর্তী

মাটির ঘরে জীবনের রঙ

পরবর্তী

মাটির ঘরে জীবনের রঙ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল মাহমুদউল্লাহরা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT