চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেপ গার্দিওলা: নিষিদ্ধ হবেন নাকি স্বাধীনতার দাবি ছাড়বেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বুকে দৃশ্যমান হলুদ ফিতা। অন্তরালে কাতালোনিয়ার স্বাধীনতার দাবি। গত নভেম্বরে এভাবে মাঠে নামা ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ)) তোপের মুখে পড়েছেন। আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) আর্সেনালের বিপক্ষে ক্যারাবাও কাপের ফাইনালে একই কাজ করলে নিষিদ্ধ হবেন।

গার্দিওলার বিরুদ্ধে অভিযোগ, হলুদ ফিতা পরে ফুটবল মাঠে তিনি রাজনীতির বার্তা টেনে এনেছেন। এফএ’র বিজ্ঞাপনী নীতিমালা অনুযায়ী, সেটি ‘অপরাধ’।

নভেম্বরে ওই ম্যাচের পর গার্দিওলা বলেছিলেন, কাতালোনিয়ায় বন্দী রাজনীতিবিদদের সমর্থনে তিনি হলুদ ফিতা পরে সাইডলাইনে দাঁড়ান।

বার্সা এবং স্পেনের সাবেক এই মিডফিল্ডারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ৫ মার্চ সন্ধ্যার ভেতর তাকে জবাব দিতে হবে। এফএ’র তরফ থেকে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ গার্দিওলাকে দুইবার আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। কিন্তু বার্সার সাবেক এই কোচ সেটি পাত্তা দেননি।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের বিত্তশালী একটি অঞ্চল কাতালোনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। এর রাজধানী বার্সেলোনা। কাতালোনিয়ার নিজস্ব ভাষা, সংস্কৃতি, পার্লামেন্ট, জাতীয় পতাকা ও সংগীত আছে। এমনকি কাতালোনিয়ার নিজস্ব পুলিশ বাহিনী আছে এবং স্কুল ও স্বাস্থ্যসেবার মতো জন পরিষেবাগুলোও এই অঞ্চল নিজেরাই নিয়ন্ত্রণ করে। এই অঞ্চলের ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো। স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে স্বাধীনতা ‘ঘোষণা’ করেছে তারা। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার সেটি মানতে নারাজ। কেন্দ্রের বাধা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন।  এরপর আন্দোলনের গুরুত্বপূর্ণ দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশের হেফাজতে পাঠান স্পেনের আদালত। তারা হলেন কাতালান জাতীয় পরিষদের (এএনসি) জোর্দি এস নেচ এবং ওমনিয়াম কালচারের নেতা জোর্দি কুইজার্ত। সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গার্দিওলা তাদের মুক্তির পক্ষে।
মূর্তিকারিগর

নভেম্বরে তিনি বলেন, ‘একদিনের জেল মানেই অনেক কিছু। কিন্তু দেখুন সেখানে তারা দিনের পর দিন পার করছেন। আমরা সবাই জানি এবং আশা করি আজ অথবা কাল তারা মুক্তি পাবে। এবং আমি এই হলুদ ফিতা ত্যাগ করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতালোনিয়ার স্বাধীনতাক্যারাবাও কাপপেপ গার্দিওলা
শেয়ারTweetPin1

সর্বশেষ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT