চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ হবে জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান: আইজিপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

পুলিশকে একটি জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন নারী পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার মত কঠোর দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করছে।

শনিবার রাতে রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নবগঠিত কার্যনির্বাহী কমিটির (২০১৮-২০২০ সাল) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বক্তব্যের শুরুতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন: বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে ১৯৭৪ সালে মাত্র ১৪ জন নারী নিয়ে পুলিশে নারীর পদযাত্রা সূচিত হয়। আজ পুলিশে নারীর সংখ্যা প্রায় ১১ সহস্রাধিক, যা মোট পুলিশ সদস্যের সাড়ে ৭ ভাগ।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন হচ্ছে। বাড়ছে সক্ষমতা। আমরা পুলিশকে একটি জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন গঠন করা হয়েছে। ৭টি মেট্রোপলিটন পুলিশ ইউনিটসহ পার্বত্য রাঙ্গামাটি জেলায় ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নারী সহায়তা কেন্দ্র ও থানায় শিশু হেল্পডেস্ক কার্যক্রম চালু করা হয়েছে। থানাগুলোকে নারী ও শিশু বান্ধব করে গড়ে তোলা হচ্ছে। নারী পুলিশের সমন্বয়ে গঠিত ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সুনামের সাথে দায়িত্ব পালন করছে। শান্তি রক্ষা মিশনেও তারা অনন্য অবদান রাখছে।

আইজিপি বলেন, অনেক সময় আমরা শুনি যে, পুলিশের নারী সদস্যরা পুরুষ সদস্যদের দ্বারা লাঞ্চনার শিকার হন। এক্ষেত্রে আপনারা উইমেন নেটওয়ার্কের কাছে অভিযোগ জানাতে পারবেন। এই সুবিধাটি শুধু নারী পুলিশ সদস্যদের জন্য নয় বরং সাধারণ ভুক্তভোগীরাও অভিযোগ করতে পারবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

পুলিশে নারীরা আজ স্বমহিমায় সমুজ্জ্বল উল্লেখ করে আইজিপি বলেন: বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নারী পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের কর্মকর্তাগণ আন্তর্জাতিক সংগঠনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিপিডব্লিউএন- এর নবগঠিত কমিটি সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বিপিডব্লিউএন-এর নবনির্বাচিত সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে নারী পুলিশের কার্যক্রমের উপর ভিত্তি করে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগমকে সভাপতি এবং স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার ফরিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক করে ২০১৮-২০২০ সালের জন্য বিপিডব্লিউএন-এর ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT