চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ আসিবার পূর্বে রজতাভ কলকাতায় আর শাকিব ঢাকায়!

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৪৯ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও রজতাভ দত্ত

শাকিব খান ও রজতাভ দত্ত

রজতাভ দত্তের ওয়ার্ক পারমিট নেই—এই অভিযোগে পাবনায় শামীম আহমেদ রনির ‘রংবাজ’ ছবির সেটে স্থানীয় থানার পুলিশ হাজির হন গতকাল বৃহস্পতিবার দুপুরে। কিন্তু কোথায় ভারতের বাংলা ছবির এই অভিনেতা? জানা গেছে, তিনি তো কাজ শেষ করে বৃহস্পতিবার সকালেই কলকাতায় চলে গেছেন। এ সময় ছবির মুখ্য চরিত্র শাকিব খানও ছিলেন না সেখানে। কারণ তিনি তখন ঢাকায় ফিরছিলেন। এ যেন ঠিক পাঠ্যবইয়ে পড়া পুরাঘটিত অতীতের সেই ‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল’র মতো ঘটনা। অথবা বাংলা সিনেমার শেষ দৃশ্যে মারামারি শেষ হওয়ার পর পুলিশের সেই চিরাচরিত আগমন দৃশ্য!

ছবির পরিচালক পুলিশ আসার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ যখন সেটে আসে তখন রজতাভ দত্ত ছিলেন না। শাকিব খানও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

রংধনু চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Banglabid

এদিকে শাকিব খানের ওপর নিষেধাজ্ঞা জারি করে চলচ্চিত্র পরিচালক সমিতির পাঠানো চিঠি হাতে পেয়েছেন রনি।

এর আগে শাকিব খানকে সাময়িকভাবে নিষিদ্ধ করে চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া এই তারকার সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করা হয়েছে বলে চলচ্চিত্র পরিচালক সমিতি এই সিদ্ধান্ত নেয়। গত সোমবার এ ব্যাপারে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সভাপতিত্ব করেন। মহাসচিব বদিউল আলম খোকনসহ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা এতে যোগ দেন।

সভায় শাকিব খানকে আইনি নোটিস পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনি নোটিসে উল্লেখ করা হয়, পত্রিকায় দেওয়া তার সাক্ষাৎকারে যা বলা হয়েছে, তাতে চলচ্চিত্র পরিচালকদের সম্মান ক্ষুন্ন হয়েছে।

Reneta

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT