পুরান ঢাকার ইসলামপুরের পলিথিন কারখানায় লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে পেরেছে ফায়ার সার্ভিস। আগুনের ভয়াবহতা ব্যাপক হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে এ দুঘর্টনা ঘটে।
ফায়ার সার্ভির বলছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। পলিথিন কারখানা হওয়ায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বেশিরভাগ কর্মচারী বাইরে ছিল।
ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সরু গলি হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেশ সমস্যায় পড়তে হয় বলে জানান তারা ।







