চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো চোটে এসএ গেমসের দলে নেই রুমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ এশিয়ান (এসএ) গেমসে টি-টুয়েন্টি ইভেন্টের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৫ সদস্যের স্কোয়াডে নেই অলরাউন্ডার রুমানা আহমেদ। সালমা খাতুনকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়েই নেপাল যাচ্ছে বাংলাদেশ।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর কাঠমান্ডু ও পোখারায় বসবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। অন্যান্য ইভেন্টের সঙ্গে এবার যুক্ত হয়েছে ছেলে ও মেয়েদের ক্রিকেট।

মেয়েদের টি-টুয়েন্টি দলে নতুন মুখ পেসার হান্ট থেকে উঠে আসা পূজা চক্রবর্তী। দলে টিকে গেছেন পাকিস্তান সফর করে আসা ১৩ বছরের কিশোরী রাবেয়া।

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারেননি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা। পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ব্যথা বাড়ায় তাকে রাখা হয়নি গেমসের স্কোয়াডে। বিশ্রামে থাকতে বলা হয়েছে।

মূল দলে জায়গা হারিয়েছেন অভিজ্ঞ পেসার পান্না ঘোষ। তাকে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়।

এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নেবে সাতটি দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। ‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও স্বাগতিক নেপাল। ২ ডিসেম্বর পোখারায় বাংলাদেশের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে।

Reneta

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমসবাংলাদেশ নারী ক্রিকেট দলরুমানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT