চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিলেন ভিকি জাহেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২১
বিনোদন
A A

এবারের ঈদ আয়োজনের অন্যতম আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছে নাটকটি। ইউটিউবেও সাড়া ফেলেছে। আর এবার দর্শক চাহিদার কথা বিবেচনা ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা ভিকি জাহেদ।

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘পুনর্জন্ম’ নাটকের দর্শক সাড়া নিয়ে স্বস্তি প্রকাশ করেন তিনি।

দর্শকের উদ্দেশে ভিকি লিখেন, ‘পুনর্জন্ম’ নাটকের এমন চমৎকার রেস্পন্স পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এই কাজটা রিলিজের আগে থেকেই ছিলো আলোচনার শীর্ষে। তাই কাজটা আপনারা কীভাবে গ্রহণ করবেন সেই ব্যাপার নিয়ে আমরা ও উৎকণ্ঠিত ছিলাম।

সফলতার এই লগ্নে নাটকটের সঙ্গে জড়িত সকল কলাকুশলীদেরও স্মরণ করেন ভিকি। লিখেন, আমাদের পুরো ভি ক্রিয়েশন্স টিম এবং ডিওপি সুমন হোসেইন অনেক কষ্ট করেছেন এই প্রজেক্টের পিছনে। আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, মুকুল সিরাজ সহ সকল অভিনেতারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। সকল প্রকার সহযোগিতার জন্য প্রযোজক চ্যানেল আই এর প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।

পরিশেষে ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণাদানকালে ভিকি লিখেন, ‘খেলা এখনো শেষ হয় নাই, ‘পুনর্জন্ম ২’ আসছে!

মঙ্গলবার চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, পুর্নজন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই রেসপন্স আমাকে পরবর্তী কাজ আরও ভালো করতে উৎসাহিত করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোকাজী নওশাবা আহমেদচ্যানেল আইপুনর্জন্মভিকি জাহেদমুকুল সিরাজমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT