চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিস টিভি বন্ধ করতে বললেন মাদ্রাসা অধ্যক্ষ ও ইমামরা

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
২:২৭ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

রাজধানীতে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ থেকে মাদ্রাসা প্রধান এবং ইমামরা অবিলম্বে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি তুলেছেন। ওই টিভির মাধ্যমে জাকির নায়েক দেশে দেশে জঙ্গিবাদ প্রচার করছেন বলে তাদের অভিযোগ।

গোপিবাগে কথিত ইমাম মাহদীর সেনাপতি হত্যা, বাড্ডায় পীর খিজির খান আর রাজাবাজারে মাওলানা ফারুকী, অন্যদিকে ধারাবাহিকভাবে ব্লগার প্রকাশক লেখক ও বিদেশী হত্যাকাণ্ড, শিয়া মসজিদ ও রাস উৎসবে হামলা।

সবগুলোর পেছনেই জঙ্গী সম্পৃক্ততার তথ্য গোয়েন্দাদের হাতে। এমন পরিস্থিতিতে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে ধর্মীয় নেতাদের ভূমিকা নিয়ে মাদ্রাসা অধ্যক্ষ এবং মসজিদের ইমামদের নিয়ে পুলিশ সদর দপ্তরে বৈঠকের আয়োজন করা হয়।

নিজেদের নিরাপত্তায় পুলিশের সহায়তা চান ওলামা মাশায়েখরা। তারা বলেন, আপনারা যদি আমাদের নিরাপত্তা দেন তাহলে এদেশে জঙ্গিবাদের অস্তিত্ব থাকবে না।

এ বিষয়ে কথা বলেন পুলিশের বিশেষ শাখা প্রধান। অতিরিক্ত আইজি জাবেদ পাটোয়ারী বলেন, আপনারা যেসকল সুপারিশ করেছেন, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এর মধ্যে থেকে সরকারকে কিছু নীতিমালা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করবো।

জনগণকে জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় উদ্বুদ্ধ করতে ওলামা-মাশায়েখদের আহ্বান জানান পুলিশ প্রধান। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ একেএম শহীদুল হক বলেন, যদি কোনো বিষয়ে দ্বিমত থাকে তাহলে সেটা সামনে এসে বলুন কিন্তু বোমা মেরে জিহাদ কায়েম করলে সেটা বোঝায় যায় যে তারা দুস্কৃতিকারী। 

Reneta

আগামীতে জেলায় জেলায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদজাকির নায়েকপিস টিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

জুলাই ৭, ২০২৬

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT