চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচ নষ্টের ‘প্রস্তাবে’ সাড়া, বরখাস্ত ভারতীয় কিউরেটর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

ছদ্মবেশী সাংবাদিকের ফাঁদে পা দেওয়ায় পুনে স্টেডিয়ামের পিচ কিউরেটর পাণ্ডুরং সালগাওকারকে বরখাস্ত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারত-নিউ জিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডের আগে এমন ঘটনা ঘটল।

ইন্ডিয়া টুডে টিভির এক সাংবাদিক সালগাওরকে পিচ টেম্পারের প্রস্তাব দেন। দুজনের কথোপকথন গোপনে ভিডিও করা হয়। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচে দাঁড়িয়ে দুজন এই আলাপ করেন।

ভিডিওতে দেখা যায়, ৬৮ বছর বয়সী সালগাওকার সাংবাদিকের প্রস্তাবে সায় দিচ্ছেন। ইন্ডিয়া টুডে টিভি বলছে, ভিডিওটি মঙ্গলবার সন্ধ্যায় ধারণ করা।

ভারতের এক সময়ের তারকা পেসার কীভাবে দেশের ম্যাচের কয়েক ঘণ্টা আগে এমন ফাঁদে পা দিলেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম।

বিসিসিআই’র ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী পিটিআইকে বলেন, ‘ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পাণ্ডুরং সালগাওকারকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ভারতীয় বোর্ডের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকতে হবে তাকে।’

এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সালগাওকার নিজ ক্ষমতাবলে ওই সাংবাদিককে উইকেটের কাছে নিয়ে যান। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী, বোর্ডের সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া পিচের কাছাকাছি কারো যাওয়া নিষেধ। নিষেধের এই তালিকায় সাংবাদিকরাও আছেন।

Reneta

৭০ দশকে সালগাওকার গতিদানব  হিসেবে ভারতে বেশ নাম করেন। সুনীল গাভাস্কারের আত্মজীবনী ‘সানি ডেজ’এ সালগাওকারকে এমন একজন দুর্ভাগা হিসেবে উল্লেখ করা হয়, যিনি কখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। ৬৩টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৪টি উইকেট দখল করেন তিনি।

পুনের এই মাঠের পিচ নিয়ে আইসিসির অভিযোগ অনেক দিনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত এখানে ৩৩৩ রানে হেরে যায়। ওই ম্যাচটি তিনদিনে শেষ হয়ে গিয়েছিল। ম্যাচের পর পিচকে নিকৃষ্ট মানের বলেছিল আইসিসি।

ওই সময় বোর্ডের সাবেক সচিব অজয় শিরকে বলেন, এই উইকেট নিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত করুক। তার দাবি ছিল, উইকেট নিয়ে ‘পিচ ফিক্সিং’ হয়েছে। শিরকের কথা কেউ সেসময় গুরুত্ব না দিলেও এবার বোঝা গেল এই পিচ ঘিরে নিয়মিত কিছু একটা ঘটতো!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতীয় ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT