চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজি-রিয়ালের পর হেরেছে বায়ার্নও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩০ পূর্বাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আগেরদিন হেরেছে ধুঁকতে থাকা বার্সেলোনা। পরেরদিন রেনেসেঁর কাছে পিএসজির হারে শুরু। জায়ান্টদের হারের রাতে পরাজয় দেখেছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখও। শুধু লিভারপুল ও ম্যানসিটি করেছে পয়েন্ট ভাগাভাগি।

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা দুদল লিভারপুল ও ম্যানসিটি মুখোমুখি হয়েছিল। ইয়ূর্গেন ক্লপ ও পেপ গার্দিওলার দল ড্র করেছে ২-২ ব্যবধানে।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৯ মিনিটে সাদিও মানের গোলে লিড নেয় অলরেডরা। দশ মিনিট পর ফোডেন সিটিজেনদের আনেন সমতায়। ৭৬ মিনিটে সালাহ গোল করে বসলে হার উঁকি দিচ্ছিল। ৮১ মিনিটে ডি ব্রুইন গোল করে এক পয়েন্ট এনে দেন ম্যানসিটিকে।

প্রিমিয়ার লিগে এখন শীর্ষে চেলসি, ৭ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৫ পয়েন্টে দুইয়ে লিভারপুল, ১৪ পয়েন্টে তিনে ম্যানচেস্টার সিটি, সিটিজেনদের সমান পয়েন্টে গোলপার্থক্যে চারে ম্যানচেস্টার ইউনাইটেড।

লা লিগায় এস্পানিওলের মাঠে কার্লো আনচেলত্তির শিষ্যদের হারটি ২-১ ব্যবধানে। স্বাগতিকদের থমাসের গোলে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে রিয়াল। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন ভিদাল। ৭১ মিনিটে বেনজেমা এক গোল শোধ করে দিলেও হার এড়াতে পারেনি অতিথিরা।

অবশ্য ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে এখনও রিয়ালই। সমান ম্যাচ ও পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে অ্যাটলেটিকো। ৯ পয়েন্টে টেবিলের ১৩তম অবস্থানে এস্পানিওল। বিপর্যস্ত বার্সেলোনা ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নয়ে।

Reneta

বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হারটি সেখানে ঘরের মাঠে। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে তারা। ২৯ মিনিটে গোরেটজার গোলে লিড নিয়েছিল বাভারিয়ানরাই। ৩২ মিনিটে হিন্ট্রেগের ও ৮৩ মিনিটে কোস্টিক স্বাগতিকদের জাল খুঁজে নিয়ে পূর্ণ পয়েন্ট এনে দেন অতিথিদের।

জার্মান টেবিলে ৭ ম্যাচে ১৬ পয়েন্টে শীর্ষে এখনও বায়ার্ন। সমান ম্যাচ-পয়েন্টে গোলপার্থক্যে দুইয়ে বেয়ার লেভারকুসেন। ১৫ পয়েন্টে তিনে বরুশিয়া ডর্টমুন্ড। ফ্রাঙ্কফুর্ট আছে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম অবস্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগপিএসজিবায়ার্নবুন্দেসলিগাম্যানসিটিরিয়াললা লিগালিগ ওয়ানলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT