চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাল্টাতে যেয়ে ভেঙে যাচ্ছেন মোস্তাফিজ

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৯:০১ অপরাহ্ন ২১, জুন ২০১৭
স্পোর্টস
A A
আগের ফিজ, মাঝের ফিজ

আগের ফিজ, মাঝের ফিজ

ইনজুরির আগে ৯ ম্যাচে ২৬ উইকেট। পরের ১৮ ম্যাচে ১৩ উইকেট। দুটি ভিন্ন সময়ের এই চিত্রই বলে দেয় মোস্তাফিজুর রহমানের কিছু একটা হয়েছে। দুই সময়ের বোলিংয়ের ভিডিও বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায়, কিছু মৌলিক দিক পরিবর্তন করতে যেয়ে নিজের সহজাত শক্তিকে ভেঙে ফেলছেন সাতক্ষীরার তরুণ।

মোস্তাফিজের এই পরিবর্তন অনেকের মতো চোখে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটারের গুরু নাজমুল আবেদিন ফাহিমেরও। চ্যানেল আই অনলাইনকে তিনি বললেন, ‘খেয়াল করে দেখবেন, আগে বল ছাড়ার সময় সে স্টাম্পের খুব কাছে থাকত। এখন দূরে থাকে। আগে স্টাম্প-টু-স্টাম্প বল করতো। যার কারণে কাটার এবং স্লোয়ার খুব বিপজ্জনক হতো। এখন ক্রিজের বেশ বাইরের দিক থেকে বল করায় আগের মতো ফলপ্রসূ হচ্ছে না।’

গত বছর জুলাইতে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলতে যেয়ে ইনজুরিতে পড়েন কাটার মাস্টার। এরপর আগস্টে ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশের এই পেসারের কাঁধে অস্ত্রোপচার করেন। এর ভেতর বাংলাদেশ দলে পেসারদের কোচ হয়ে আসেন কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। মোস্তাফিজকে ইনজুরি মুক্ত রাখতে তার বোলিংয়ে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন তিনি।

এখন ফিজের বল স্টাম্প থেকে বেশ দূরে পিচ করে। যার কারণে ব্যাটসম্যানরা শট খেলতে ভয় করে না।

মোস্তাফিজ সর্বশেষ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। ভারতের বিপক্ষে সেদিন ৬ ওভার বল করে ৫৩ রান দিয়ে উইকেটহীন ছিলেন। এই অবস্থা ছিল প্রায় প্রত্যেক ম্যাচে। শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে একটি উইকেট পান। তাও ৫২ রান দিয়ে।

বাঁহাতি পেসারদের সবসময় স্বাভাবিক ইনসুইং থাকে। মোস্তাফিজের সেটা নেই। কাটার আর ইনসুইংয়ের সমন্বয় করতে যেয়ে এখন জট পাকিয়ে ফেলছেন!

Jui  Banner Campaign
ট্যাগ: মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT