চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারিবারিক মামলায় পাওয়ার অফ অ্যাটর্নি: অ্যামিকাস কিউরিদের অভিমত শুনবে হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:৩১ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আদালত
A A

পারিবারিক আদালতের মামলা পরিচালনার ক্ষেত্রে মূল ব্যক্তির অনুপস্থিতিতে অন্যকে ক্ষমতা অর্পণ করা তথা “পাওয়ার অফ অ্যাটর্নি” দেয়া যাবে কিনা এবং পারিবারিক মামলায় দেওয়ানী কার্যবিধির ১০ ও ১১ ধারার বাইরে অন্য ধারা প্রযোজ্য হবে কিনা সে প্রশ্নে চার অ্যামিকাস কিউরির অভিমত শুনবেন হাইকোর্ট।

সিলেটের পারিবারিক আদালতে করা এক মামলায় “পাওয়ার অফ অ্যাটর্নি” সংক্রান্ত রিভিশন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আবদুল হাকিম, বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দেন। যে চার অ্যামিকাস কিউরির অভিমত হাইকোর্ট শুনবেন তারা হলেন: জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকী, এ এফ হাসান আরিফ, কামালুল আলম ও প্রবীর নিয়োগী। আজ অ্যামিকাস কিউরি নিয়োগের সময় হাইকোর্টে বাদীপক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো: সাইদুল আলম খান। আর বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী এম খালেদ আহমেদ।

আজকের আদেশের বিষয়ে ব্যারিস্টার মো: সাইদুল আলম খান চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘এই মামলার বাদী এক নারী তার আমেরিকা প্রবাসী সাবেক স্বামীর বিরুদ্ধে দেনমোহর ও সন্তানের ভরনপোষণের দাবীতে মামলা করেন। সে মামলায় বিবাদী তার পক্ষে মামলা লড়াতে এক আত্মীয়কে “পাওয়ার অফ অ্যাটর্নি” করেন। কিন্তু “ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স-১৯৮৫” অনুযায়ী পারিবারিক মামলায় “পাওয়ার অফ অ্যাটর্নি” নেয়ার বিধান নেই বলে সিলেটের পারিবারিক আদালত এই মামলার বিবাদীর “পাওয়ার অফ অ্যাটর্নি” গ্রহণ না করে আদেশ দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিবাদী আপিল করলে সিলেটের জেলা জজ আদালত সে আপিল খারিজ করেন। তবে বিচারিক আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একপর্যায়ে হাইকোর্টে রিভিশন আবেদন করে আমেরিকা প্রবাসী বিবাদী।

Banglabid

এরপর বিচারপতি মো: রুহুল কুদ্দুস ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই রিভিশন আবেদনের শুনানি শুরু হয়। সে শুনানিতে পারিবারিক আদালতের মামলায় দেওয়ানী কার্যবিধির ১০ ও ১১ ধারার বাইরে অন্য কোন ধারা প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে হাইকোর্টের সামনে ভিন্ন ভিন্ন রায় পরিলক্ষিত হয়। একপর্যায়ে হাইকোর্ট বেঞ্চ এই রিভিশন আবেদনটি শুনানির জন্য বৃহত্তর বেঞ্চ গঠন করতে বিষয়টি প্রধান বিচারপতির কাছে প্রেরণ করেন। পরে প্রধান বিচারপতি রিভিশন আবেদনটি শুনানির জন্য তিন বিচারপতির সমন্বয়ে একটি বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। সে বেঞ্চে আজ রিভিশন আবেদনটি শুনানির জন্য এলে হাইকোর্ট চারজন জ্যেষ্ঠ আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দিন। আর এবিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামি ৮ মার্চ দিন ধার্য করেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT