চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারলেন না মেসি, ড্র করলো বার্সেলোনা

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৬:৪৯ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

দুটি রাত দুই রকম। আগের রাতে মেশিনের মতো গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর গত রাতে ঠিক উল্টো অবস্থা লিওনেল মেসির। নিজের শততম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর্জেন্টাইন যাদুকর ‘নিষ্প্রভ’ হয়ে থাকায় পয়েন্ট হারিয়ে মিশন শুরু হলো বার্সেলোনার। ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

তবে চ্যাম্পিয়নদের মতো ম্যারম্যারে নয় বরং উড়ন্ত সূচনা হয়েছে চেলসির। ৪-০ গোলের বড় জয় দিয়ে ব্লুদের যাত্রা শুরু হলেও হেরে গেছে আর্সেনাল।

আর থমাস মুলারের দুর্দান্ত ফর্মে ৩-০ গোলের জয় এসেছে বায়ার্ন মিউনিখের।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাতে প্রায় ৭৩ হাজার ফুটবল প্রেমীর উপস্থিতিতে ‘জ্যামপ্যাক’ রোমের স্তাদিও অলিম্পিকো স্টেডিয়াম।

সবার অপেক্ষা ছিলো আগের রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল উৎসবের জবাবটা কিভাবে দেন তার সবচে বড় প্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি, তা দেখার।

কিন্তু শুরু থেকেই ‘চুপসে’ থাকলেন আর্জেন্টাইন সুপারস্টার। রীতিমত গোল মিসের ‘মহড়া’ দিতে থাকলো বার্সা।

Reneta

অবশ্য ২১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে লিডটা এলো বার্সেলোনার পক্ষেই। ১-০।

তবে সেই লিড থাকলো মাত্র ৯ মিনিট। ম্যাচের ৩১ মিনিটের সময় প্রায় মাঝমাঠ থেকে ‘অদ্ভুত গোলে’ রোমাকে ম্যাচে ফিরিয়ে আনলেন ফ্লোরেনজি। দুরপাল্লার কিকে বার্সার কিপার মার্ক স্টেজেনকে বোকা বানিয়ে স্টেডিয়াম মাতান এই উইঙ্গার। দ্বিতীয়ার্ধটা ‘গোলহীন’ থাকলে ড্র নিয়েই খুশি থাকতে হয় চ্যাম্পিয়নদের।

রোমে জয়-পরাজয় কিছু না হলেও মন খারাপ করে ফিরতে হয়নি স্টামফোর্ড ব্রিজের দর্শকদের। মাক্কাবি তেল-আবিবের বিপক্ষে ৪-০ গোলের বড় দিয়ে লিগ শুরু হয়েছে চেলসির।

গোলও পেয়েছেন সব স্টাররা- উইলিয়ান, অস্কার, দিয়াগো কস্তা আর ফ্যাব্রিগাসের গোলে ভক্তদের পয়সা উসুল।

চেলসি জিতে গেলেও, ইংলিশ ক্লাবগুলোর দুরবস্থা অব্যাহত। আগের রাতে ম্যানইউ-ম্যানসিটির হারের পর এইরাতে পরাজয় দেখেছে আর্সেনাল।

ক্রোয়েশিয়ান ফুটবল ক্লাব ডায়নামো জাগরেব-এর কাছে ২-১এ হার মানে ওজিল-সানচেজ-ওয়ালকটের দল।

ওজিল-সানচেজরা যা করতে ব্যর্থ হয়েছেন তাই করেছেন থমাস মুলার। জার্মান ফরোয়ার্ডের দুর্দান্ত ফর্মের কাছেই নিজেদের মাঠে হেরেছে গ্রীক ফুটবল ক্লাব অলিম্পিয়াকোস। বায়ার্ন মিউনিখ জিতেছে ৩-০ গোলে। পেনাল্টিসহ একাই দুই গোল থমাস মুলারের।

বায়ার্ন ছাড়াও এই রাতে জয় পায় জার্মানির আরেক ক্লাব লেভারকুসেন। ৪-১এ তারা হারায় বেলারুশ থেকে আসা ক্লাব বাতে বরিসভকে।

জিতেছে রাশান ক্লাব জেনিথও, ৩-২এর জয় তাদের ভ্যালেন্সিয়ার সঙ্গে। জেন্ট-অলিম্পিক ম্যাচ ১-১ গোলে আর কিয়েভ পর্তোর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলের ড্রতে।

এক নজরে গত রাতের ৮ ম্যাচের ফল:

বার্সেলোনা ১-১ রোমা

চেলসি ৪-০ মাক্কাবি তেল আভিভ

বায়ার্ন মিউনিখ ৩-০ অলিম্পিয়াকোস

আর্সেনাল ১-২ ডায়নামো জাগরেব

লেভারকুসেন ৪-১ বাতে বরিসভ

জেনিথ ৩-২ ভ্যালেন্সিয়া

কিয়েভ ২-২ পর্তো

জেন্ট ১-১ অলিম্পিক লায়নেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচেলসিচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখবার্সেলোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT